×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৬ নভেম্বর ১১ ১৭:১৬:২৭
কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর অংশ হিসেবে আয়োজিত ‘আন্তালিয়া লিডার্স সামিট’-এর উদ্বোধনী অধিবেশনে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে সম্মেলনস্থলে এ অধিবেশন শুরু হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেন।

উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এর আগে বুধবার সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনস্থলে পৌঁছান। সেখানে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়।

উদ্বোধনী অধিবেশন শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্বনেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলোচনা করেন তিনি।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও বিভিন্ন দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশ্বনেতাদের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কপ-৩১-এর গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় দেশের প্রতিনিধিত্বের অংশ হিসেবে দেখা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে