×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

এনভিডিয়ার শেয়ারে ৬.৫ শতাংশ ধস, এআই খাতে বড় বিপদের শঙ্কা!

২০২৬ নভেম্বর ১১ ১১:৩৫:২২
এনভিডিয়ার শেয়ারে ৬.৫ শতাংশ ধস, এআই খাতে বড় বিপদের শঙ্কা!

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের শেয়ারবাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ারের বড় দরপতনের পাশাপাশি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি, সুদের হার বাড়ার আশঙ্কা এবং এনভিডিয়ার প্রধান নির্বাহীকে ঘিরে বিতর্ক—সব মিলিয়ে প্রযুক্তি খাতের বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে এনভিডিয়ার শেয়ারের দাম ৬ দশমিক ৫ শতাংশ কমেছে। একই দিনে প্রযুক্তি ও এআই অবকাঠামো খাতের আরও কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে। এর মধ্যে রয়েছে ডেল, স্যান্ডিস্ক, আইরেন, নেবিয়াস ও কোরউইভ।

বাজার বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ থাকলেও এ খাতে বিপুল অর্থ বিনিয়োগের বিপরীতে দীর্ঘমেয়াদে কতটা মুনাফা পাওয়া যাবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। বিশেষ করে এআই অবকাঠামো নির্মাণে যুক্ত ছোট প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।

বর্তমানে বিশ্বজুড়ে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ডেটা সেন্টার, সার্ভার ও উন্নত চিপের চাহিদাও বাড়ছে। এ খাতে বড় অঙ্কের বিনিয়োগ করছে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান। তবে এসব বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয় আসবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।

বিশেষ করে ছোট এআই অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অর্থায়ন সংকট তৈরি হলে এসব প্রতিষ্ঠানের সম্প্রসারণ পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। এর প্রভাব পুরো এআই প্রযুক্তি খাতেও পড়ার আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।

এদিকে সফটব্যাংকের ডেটা সেন্টার প্রকল্পের পরিকল্পনায় পরিবর্তনের প্রভাব পড়েছে জিই ভারনোভার শেয়ারেও। এ ঘটনা এআই অবকাঠামো খাতের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের শেয়ারেও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

বাজারসংশ্লিষ্টদের ধারণা, আগামী দিনগুলোতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আর্থিক প্রতিবেদন, যুক্তরাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সুদের হারের গতিপথ প্রযুক্তি খাতের শেয়ারবাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

বিশেষ করে এনভিডিয়ার পরবর্তী আয় প্রতিবেদন বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটির আয় ও ভবিষ্যৎ ব্যবসায়িক পূর্বাভাসের ওপর নির্ভর করতে পারে এআই খাতের শেয়ারবাজারের পরবর্তী গতিপথ।

সব মিলিয়ে এআই প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদ থাকলেও বিপুল বিনিয়োগের বিপরীতে মুনাফা, অর্থায়ন এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা প্রযুক্তি খাতের শেয়ারবাজারে চাপ তৈরি করছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে