×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ

২০২৬ নভেম্বর ১১ ১৬:৫৭:৪০
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ পয়সা। আগের অর্থ বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ পয়সা।

অন্যদিকে, চলতি অর্থ বছরের তিন প্রান্তিকে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫ পয়সা। আগের অর্থ বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৮ পয়সা।

এদিকে, চলতি অর্থ বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা। আগের অর্থ বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪১ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ১০ পয়সা। আগের বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ৪১ পয়সা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে