ঢাবি-রাবিসহ ১২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১২টি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল-ডেন্টাল কলেজের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। এর মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় পূর্বনির্ধারিত সূচি বহাল রেখেছে, আবার কয়েকটি প্রতিষ্ঠান পরীক্ষা পেছানো বা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দিতে ভর্তি পরীক্ষার আবেদন ১ জানুয়ারি এবং পরীক্ষা ১ ফেব্রুয়ারির পর আয়োজনের অনুরোধ জানিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে সব বিশ্ববিদ্যালয় সেই অনুরোধ অনুসরণ করেনি।
বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত যেসব প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ও ডেন্টাল কলেজ।
ঢাকা বিশ্ববিদ্যালয়
ইউজিসির অনুরোধ সত্ত্বেও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, আবেদন থেকে শুরু করে ভর্তি পরীক্ষার সব কার্যক্রম পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলবে।
বুধবার দুপুর ১২টা থেকে ভর্তি আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে আবেদনের সময়সূচি অপরিবর্তিত রয়েছে। ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল প্রকাশের পর নতুন করে পাঁচ থেকে সাত দিন আবেদনের সুযোগ দেওয়া হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। বুধবার ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সূচি অনুযায়ী, ১ জানুয়ারি ‘এ’, ৮ জানুয়ারি ‘ই’, ১৫ জানুয়ারি ‘বি’, ২২ জানুয়ারি ‘সি’ এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ১৫ নভেম্বর, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
মেডিকেল ও ডেন্টাল কলেজ
সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন মঙ্গলবার (১০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভায় ১৮ ডিসেম্বর পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে ভর্তি নীতিমালা প্রকাশ করা হতে পারে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ২১ নভেম্বর। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৬ জানুয়ারি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হবে না।
এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আবেদনের সুযোগ থাকার সম্ভাবনা কম বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা কমিটির প্রধান অধ্যাপক ড. মো. কামরুল হাসান।
খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রায় দেড় মাস পিছিয়ে আগামী বছরের ৪ ও ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ১৭ ও ১৮ ডিসেম্বর ২০২৬ তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)
কুয়েটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ জানুয়ারি। আবেদন শুরু হয়েছে ১০ নভেম্বর সকাল ১০টা থেকে, চলবে ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ১৭টি বিভাগে মোট ১ হাজার ১০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার ভর্তির যোগ্যতার কিছু শর্ত শিথিল করা হয়েছে।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)
এমআইএসটির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) এবং ৬ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (আর্কিটেকচার) ও ‘এ’ ইউনিটের (ইঞ্জিনিয়ারিং) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদন শুরু হবে ৫ জানুয়ারি। এর আগে ১৫ ও ২২ জানুয়ারি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল।
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৩০ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পুনর্নিরীক্ষণ এবং অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার বিষয় বিবেচনায় নিয়ে তারিখ পরিবর্তন করা হয়েছে। পরীক্ষার কেন্দ্র হিসেবে বিএএফ শাহীন কলেজ, ঢাকা এবং বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাস নির্ধারণ করা হয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৬ ও ২৭ জানুয়ারির পরিবর্তে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।
সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি ‘সি’, ৩০ জানুয়ারি ‘এ’, ৫ ফেব্রুয়ারি ‘বি’ এবং ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। এ ছাড়া ‘বি-১’ ও ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা যথাক্রমে ৩ ও ৪ ফেব্রুয়ারি এবং ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
আবেদন করা যাবে ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ১২ জানুয়ারি। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এইচএসসি ও সমমানের এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রয়োজনীয় জিপিএ শর্ত পূরণ করলে আবেদন করতে পারবেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি এখনো বহাল রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম জানিয়েছেন, এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত শুক্র ও শনিবার ছাড়া অন্যান্য দিনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- ঢাবি-রাবিসহ ১২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
- ‘আমরা তো চাই উৎসব হোক’—অভিযোগের জবাবে মন্ত্রীর মন্তব্য
- পরীক্ষায় বউ চেয়ে যা লিখলেন দ্বাদশ শ্রেণির ছাত্র
- ওয়ালটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো ন্যাশনাল টিউবস
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- কোহিনূর কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- আইপিও অনুমোদন প্রক্রিয়া দ্রুত করতে আসছে ওয়ান-স্টপ সিস্টেম
- নতুন করে এক দিনেই ১৪৬ পোশাক কারখানায় কাজ বন্ধ!
- বিডিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশের ১/১১-এর নেপথ্যে সমঝোতা : সোনিয়ার বইয়ে নতুন তথ্য
- কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রথম দিনেই আইজেনকোটের চমক, বদলে যাচ্ছে ইসরাইল
- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আপনার এনআইডি দিয়ে সিম চালাচ্ছে প্রতারক! ধরবেন যেভাবে
- খান ব্রাদার্সের ডিভিডেন্ড ঘোষণা
- ১১ পণ্য আমদানিতে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- স্মৃতিশক্তি বাড়ানোর ইসলামিক ও বৈজ্ঞানিক উপায় জেনে নিন
- আমান কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: পরীক্ষার নম্বর ও সময় জানাল সরকার
- বাজারের উত্থান-পতনে অদৃশ্য শক্তির প্রভাব, নজরদারি বাড়ানোর দাবি
- নেত্রকোণার আলোচিত সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- ১১ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১১ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিক্রি বৃদ্ধিতে আমান ফিডের মুনাফায় ৮.৮৮ শতাংশ প্রবৃদ্ধি
- প্রথম প্রান্তিকে আমান কটনের আয় বেড়েছে দ্বিগুণের বেশি
- ‘আমাদের কেউ বললে ঝাঁটা মিছিল হতো’
- প্রয়াত নাঈমা ইসলামের শেয়ার পাচ্ছেন চেয়ারম্যানসহ তিন স্বজন
- হাসিনাকে পাত্তাই দিল না ভারত, মেনে নিল বাংলাদেশের কথা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তি সহজ করতে বিএসইসির বড় উদ্যোগ
- এনভিডিয়ার শেয়ারে ৬.৫ শতাংশ ধস, এআই খাতে বড় বিপদের শঙ্কা!
- ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি!
- ‘হাবিবি’ বলে খোঁচা, সেই ‘হাবিবি’ ট্রেন্ডেই কাঁপছে আমেরিকা!
- তিন কোম্পানির আর্থিক প্রতিবেদনে ‘এমফাসিস অব ম্যাটার’
- সেজদার সময় শরীর ও মস্তিষ্কে যা ঘটে, জানলে অবাক হবেন
- স্বামী-স্ত্রীর চাকরি নিয়ে প্রতিমন্ত্রীকে ফাহাম আব্দুস সালামের খোঁচা
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর
- ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’
- ডলারের রাজত্ব শেষ করতে চীনের ‘ত্রিমুখী’ গোপন রণকৌশল
- ইস্টার্ন ক্যাবলসের শেয়ারহোল্ডারদের জন্য দুঃসংবাদ
- জমির মালিকানা যাচাইয়ে দলিল, খতিয়ান ও পর্চার পার্থক্য জানুন
- দ্রুত বদলে যাচ্ছে সৌদি রাজপ্রাসাদের সমীকরণ!
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- অস্থির বিশ্ববাজারে বাংলাদেশের গার্মেন্টসের পাশে ‘এলপিপি’
- পাসপোর্ট পাবেন না হাসিনা, দেশে ফেরার সামনে এখন যে দুই পথ
- ডিসেম্বরে বৃত্তি পরীক্ষা, ক্যালকুলেটর নিয়ে বোর্ডের গুরুত্বপূর্ণ ঘোষণা
- ১০ বছরের আইনি লড়াই শেষে ভবনের দখল পেল বেসিক ব্যাংক
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ঢাবি-রাবিসহ ১২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
- ‘আমরা তো চাই উৎসব হোক’—অভিযোগের জবাবে মন্ত্রীর মন্তব্য
- পরীক্ষায় বউ চেয়ে যা লিখলেন দ্বাদশ শ্রেণির ছাত্র
- কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ১১ পণ্য আমদানিতে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত













