সাবসিডিয়ারির ওপর নির্ভর করে ইউসিবি’র ঘুরে দাঁড়ানোর গল্প
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ২০২৪ সালের রাজনৈতিক ও প্রশাসনিক পালাবদলের পর ব্যাংকটির পুরনো পরিচালনা পর্ষদের অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশ্যে এলে বাংলাদেশ ব্যাংক পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে। নতুন পর্ষদ দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যাংকটির পুরনো ভাবমূর্তি উদ্ধার ও স্থবিরতা কাটিয়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সার্বিক বিশ্লেষণে দেখা যায়, ব্যাংকটি এখনো কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেলেও ধীরে ধীরে ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে।
২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকের আয়ের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ব্যাংকের আয়ে কিছু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি আয় (ইপিএস) ২০২৫ সালের ৪ পয়সা থেকে সামান্য বেড়ে ২০২৬ সালে ৭ পয়সায় হয়। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সহযোগী বা সাবসিডিয়ারি কোম্পানিগুলোর চমৎকার পারফরম্যান্সের ওপর ভর করে ইপিএস ৮ পয়সা থেকে প্রায় দ্বিগুণ বেড়ে ১৫ পয়সায় উন্নীত হয়। তবে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এসে সাবসিডিয়ারি থেকে অবদান কমে যাওয়ায় ইপিএস ১৫ পয়সা থেকে কমে দাঁড়ায় ৪ পয়সায়। ফলে প্রথম ৯ মাসের সার্বিক হিসাবে ইপিএস আগের বছরের ৩২ পয়সার বিপরীতে কমে ২৬ পয়সায় নেমেছে, যা ইঙ্গিত দেয় যে ব্যাংকের মূল ব্যাংকিং ব্যবসা থেকে আয় বাড়াতে এখনো কিছুটা সময়ের প্রয়োজন।
তবে আয়ের টানাপোড়েনের মধ্যেও সম্পদের দিক থেকে ব্যাংকের অবস্থান যথেষ্ট আশাব্যঞ্জক। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২০২৫ সালের ডিসেম্বরের ২৫ টাকা ৭১ পয়সা থেকে সামান্য ওঠানামা করলেও সেপ্টেম্বর ২০২৬ শেষে বেড়ে ২৬ টাকা ৬০ পয়সায় পৌঁছেছে, যা বছরের সর্বোচ্চ। সম্পদের ভ্যালু না কমে বরং বৃদ্ধি পাওয়াটা শেয়ারহোল্ডারদের জন্য নিশ্চিতভাবেই একটি বড় স্বস্তির সংবাদ। অন্যদিকে, নগদ অর্থের প্রবাহের (এনওসিএফবিএস) ক্ষেত্রে কিছুটা বড় ঘাটতি দেখা গেছে। প্রথম ৯ মাসে শেয়ার প্রতি নগদ ঘাটতি দাঁড়িয়েছে ২০ টাকা ৫৮ পয়সায়। আমানত বৃদ্ধির তুলনায় ঋণ বিতরণ ও বিনিয়োগ বেশি হওয়া এবং নিট সুদের আয় কিছুটা কমে যাওয়াতেই মূলত হাতে নগদ টাকার টানাপোড়েন তৈরি হয়েছে।
আর্থিক এই চ্যালেঞ্জগুলোর মাঝেও নতুন পর্ষদের অধীনে গ্রাহক আস্থায় কোনো চির ধরেনি, যার বড় প্রমাণ মিলছে আমানত ও গ্রাহক সংখ্যায়। ২০২৪ সালে ব্যাংকটি যেখানে প্রায় ৩ হাজার কোটি টাকা আমানত পায়, ২০২৫ সাল শেষে তা লাফিয়ে প্রায় ১৩ হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছে যায়। একই সাথে ২০২৪ সালের ৩ লাখের মতো অ্যাকাউন্ট খোলার সংখ্যা ২০২৬ সালে এসে প্রায় ৬ লাখ অতিক্রম করেছে। পর্যাপ্ত আমানত সংগৃহীত হওয়ায় ব্যাংকটি ইতোমধ্যে তাদের আমানতের সুদের হারও কিছুটা কমিয়ে এনেছে। ব্যাংকটি টাকা ফেরত দিতে পারছে না এমন কোনো অভিযোগ উঠে আসেনি, বরং সেবা কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিকভাবেই চলছে। অতীতের অনিয়মের ক্ষতি কাটিয়ে খুব অচিরেই ইউসিবি ব্যাংক আবার তাদের আগের শক্তিশালী অবস্থানে ফিরে আসবে বলেই আশা করা হচ্ছে।
মামুন/
পাঠকের মতামত:
- সাবসিডিয়ারির ওপর নির্ভর করে ইউসিবি’র ঘুরে দাঁড়ানোর গল্প
- সপ্তাহজুড়ে ১০ কোম্পানির ইপিএস প্রকাশ
- সাপ্তাহজুড়ে ১১ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- দখলে নিতে চায় বাংলাদেশের ৩ জেলা, এ যেন আরেক ময়ূখ!
- নাস্তিক থেকে ইসলামের ছায়াতলে যেভাবে ফেরেন সামান্তা শারমিন
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- লেনদেন বাড়লেও শেয়ারবাজারমূল্য কমেছে ৭ হাজার কোটি টাকা
- সূচক ও বাজার মূলধনে পতন, তবু ডিএসইতে লেনদেন বাড়ল ১৭ শতাংশ
- ডিভিডেন্ডের গল্প শেষ! বিনিয়োগকারীদের সামনে নতুন সমীকরণ শেয়ারবাজারে
- শেয়ারবাজারের এক প্রান্তে মন্দার মেঘ, অন্য প্রান্তে উত্থানের উত্তাপ!
- আট বিভাগে দিনের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- ৭ নভেম্বর ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দর
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্ন সাইটে বিক্রি
- তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম! বি'ব্রত মন্ত্রী
- ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
- পাহাড় নিয়ে বড় সিদ্ধান্ত! জরুরি সিদ্ধান্তের ঘোষণা
- প্রধানমন্ত্রীকে ‘চাঁদাবাজ’ বললেন নাহিদ, ১০ দিনের আল্টিমেটাম
- এনসিপিতে অস্থিরতা চরমে, পদত্যাগ করছেন শীর্ষ নেত্রীরা
- বাটন ফোন ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন, আসছে নতুন নিয়ম
- এআই নিয়ে নতুন শঙ্কা, শেয়ারবাজারে ভয়াবহ দরপতন
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ভারতীয় ভিসার নিয়মে পরিবর্তন, ফরম পূরণে যেসব তথ্য দিতে হবে
- মিয়ানমার সীমান্তে নতুন বাস্তবতা: নিরাপত্তা সমীকরণে ঢাকা
- ৭ নভেম্বর: যে ঘটনায় বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস
- পবিত্র কোরআন নিয়ে বিস্ময়কর ব্যাখ্যা দিলেন মার্কিন গণিতবিদ
- হজরত শাহজালাল (রহ.): ৭০০ বছরের হারানো ইতিহাস ও জালালি কবুতরের রহস্য
- ডেসকোর প্রথম প্রান্তিক প্রকাশ
- ক্রাউন সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডরিন পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ছয় বছরের মধ্যে প্রথমবার ঋণ ব্যবসায় লোকসানে শেয়ারবাজারের ব্যাংকগুলো
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- পোশাক খাতে অস্থিরতা: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
- গ্রিন ডেল্টার নিবন্ধন বাতিলের হুঁশিয়ারি, স্থগিত বিমা ব্যবসা
- বড় কিছু হতে যাচ্ছে, দেশে দেশে খাদ্য মজুতের কড়া নির্দেশ
- যে কারণে নাহি অ্যালুমিনিয়ামের আর্থিক সূচকে উল্লেখযোগ্য উন্নতি
- মুখে ইউয়ান, ব্যাংকে ডলার — ডাবল গেম ফাঁস
- ডাচ্-বাংলা ব্যাংকে চেক জালিয়াতি, বিনিয়োগকারীর ৮৫ লাখ টাকা উধাও
- জাকির নায়েককে নিয়ে ভারতকে মালয়েশিয়ার স্পষ্ট বার্তা
- ইসলাম গ্রহণের পর বিস্ময়কর অভিজ্ঞতা মার্কিন তরুণীর
- ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সৌদি আরবে পরপর দুটি জরুরি সতর্কবার্তা
- ভারতে বসে শেখ হাসিনার নতুন চাল
- ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট
- জাপান পাবে ৭৩%, বাংলাদেশ পাবে ২৭%
- হাতে থাকা স্মার্টফোনই হতে পারে বিপদের কারণ
- কারসাজিমুক্ত বাজার ও পতন ঠেকানোর কার্যকর উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- ৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
- ‘জেড’ ক্যাটাগরির লাল তালিকায় আরও ৪ কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সাবসিডিয়ারির ওপর নির্ভর করে ইউসিবি’র ঘুরে দাঁড়ানোর গল্প
- সপ্তাহজুড়ে ১০ কোম্পানির ইপিএস প্রকাশ
- সাপ্তাহজুড়ে ১১ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- লেনদেন বাড়লেও শেয়ারবাজারমূল্য কমেছে ৭ হাজার কোটি টাকা
- সূচক ও বাজার মূলধনে পতন, তবু ডিএসইতে লেনদেন বাড়ল ১৭ শতাংশ





.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)



