×
ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

জাকির নায়েককে নিয়ে ভারতকে মালয়েশিয়ার স্পষ্ট বার্তা

২০২৬ নভেম্বর ০৫ ১৬:৪২:২৮
জাকির নায়েককে নিয়ে ভারতকে মালয়েশিয়ার স্পষ্ট বার্তা

নিজস্ব প্রতিবেদক: ভারতের দীর্ঘদিনের দাবি ও কূটনৈতিক চাপ সত্ত্বেও প্রখ্যাত ইসলামি বক্তা ড. জাকির নায়েককে নয়াদিল্লির হাতে তুলে না দেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে মালয়েশিয়া। দেশটির সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ করার কোনো অঙ্গীকার তারা করেনি এবং বর্তমান অবস্থানেও কোনো পরিবর্তন আসছে না। মালয়েশিয়ার সংসদে দেওয়া এক লিখিত বক্তব্যে এ কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, ১৯৯২ সালের মালয়েশীয় প্রত্যর্পণ আইন (Extradition Act 1992) এবং ২০১০ সালে ভারত ও মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ অনুসারেই ড. জাকির নায়েককে হস্তান্তর না করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংসদে দেওয়া লিখিত জবাবে সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জাকির নায়েককে ঘিরে ভারতের অতীত আবেদনগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান:ভারত প্রথমবার ২০১৮ সালের জানুয়ারি মাসে জাকির নায়েককে ফেরত চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছিল।পরবর্তীতে ২০২০ সালের মে মাসে একটি কূটনৈতিক নোটের মাধ্যমে পুনরায় তাঁকে প্রত্যর্পণের অনুরোধ জানায় নয়াদিল্লি।তবে ২০২০ সালের পর থেকে এ বিষয়ে ভারতের কাছ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক আবেদন পায়নি কুয়ালালামপুর।

উল্লেখ্য, এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকেও জাকির নায়েকের প্রত্যর্পণ প্রসঙ্গ উঠেছিল। কিন্তু এতসব কূটনৈতিক আলোচনার পরও মালয়েশিয়া তার পূর্বের সিদ্ধান্ত থেকে সরে আসেনি।

২০১৬ সালে ভারতীয় কর্তৃপক্ষ ড. জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উসকানি ও অর্থপাচারের (মানি লন্ডারিং) অভিযোগে তদন্ত শুরু করে। এরপর থেকেই তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং দেশটির স্থায়ী বসবাসের অনুমতি (পার্মানেন্ট রেসিডেন্সি) পেয়েছেন। শুরু থেকেই জাকির নায়েক ভারতের আনা এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে অস্বীকার করে আসছেন।

একদিকে নয়াদিল্লির অব্যাহত প্রত্যর্পণ দাবি, অন্যদিকে কুয়ালালামপুরের আইনি ও সাংবিধানিক অবস্থান—এই দুইয়ের টানাপোড়েনে ড. জাকির নায়েককে ঘিরে ভারত-মালয়েশিয়ার কূটনৈতিক অস্বস্তি এখনো কাটেনি। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে বিষয়টি আরও একবার স্পষ্ট হলো।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর

উ
প
রে