×
ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

সৌদি আরবে পরপর দুটি জরুরি সতর্কবার্তা

২০২৬ নভেম্বর ০৫ ১৬:২১:১১
সৌদি আরবে পরপর দুটি জরুরি সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশের শারুরাহ গভর্নরেটে সম্ভাব্য বিপদের আশঙ্কায় পরপর দুটি জরুরি সতর্কবার্তা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। তবে সতর্কবার্তা দেওয়ার কিছুক্ষণ পরই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ঘোষণা দেওয়া হয়। কী ধরনের বিপদের আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পৃথক বিবৃতিতে জানায়, শারুরাহ এলাকার বাসিন্দাদের সতর্ক করতে জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে দুটি বার্তা পাঠানো হয়েছে।

প্রথম সতর্কবার্তার কিছুক্ষণ পর আরেকটি বার্তায় জানানো হয়, শারুরাহ গভর্নরেটে বিপদের আশঙ্কা কেটে গেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও বাসিন্দাদের সতর্কতামূলক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।একই সঙ্গে ঘটনাস্থলে অপ্রয়োজনে ভিড় না করা এবং ছবি তোলা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জরুরি সতর্কবার্তা জারি করা হলেও এর পেছনে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, তা স্পষ্ট করেনি সৌদি কর্তৃপক্ষ। সেখানে কোনো হামলা, ক্ষেপণাস্ত্র বা ড্রোনের হুমকি ছিল কি না, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের চলমান উত্তেজনার মধ্যে শারুরাহ এলাকায় এই জরুরি সতর্কবার্তা জারি করা হলো। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে শারুরাহর এই সতর্কবার্তার সঙ্গে হুতি বিদ্রোহীদের কোনো হামলা বা হুমকির সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে