ফ্রি ওমরাহ'র সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ওমরাহ পালনের এক অভাবনীয় সুযোগ নিয়ে এসেছে সৌদি আরব সরকার। বিমান ভাড়া, ওমরাহ ভিসা থেকে শুরু করে মক্কা ও মদিনায় ১০ রাতের থাকা-খাওয়াসহ যাবতীয় প্রধান খরচ বহন করবে দেশটি। সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ (Nusuk) অ্যাপে বিশেষ কুইজ ও লটারির মাধ্যমে এই সুযোগ দেওয়া হচ্ছে।
লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীদের জন্য থাকছে রাজকীয় সব সুবিধা:
সৌদি আরবে যাওয়া ও আসার বিমান টিকিট (রিটার্ন এয়ার টিকিট)।
ওমরাহ ভিসা।
মক্কা ও পবিত্র মদিনায় মোট ১০ রাতের আবাসন (হোটেল সুবিধা)।
এছাড়া দুটি বিশেষ প্যাকেজের বিজয়ীরা নিজেদের সঙ্গে পরিবারের আরও একজনকে সম্পূর্ণ বিনামূল্যে ওমরাহে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন।প্রতিদিন লটারির মাধ্যমে নির্বাচিত আরও ১০ জনকে দেওয়া হবে জমজমের পানির ২০টি করে বিশেষ কার্ড (১০টি নিজের ব্যবহারের জন্য এবং বাকি ১০টি উপহার দেওয়ার জন্য)।
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনো মুসলিম নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। পুরো নভেম্বর মাসজুড়ে এই বিশেষ ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা চলবে।
অংশগ্রহণ ও আবেদনের সহজ নিয়মাবলী:১. অ্যাপ ডাউনলোড ও অ্যাকাউন্ট খোলা:প্রথমে স্মার্টফোনে গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল ‘Nusuk’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর নিজের নাম, সক্রিয় ইমেইল, দেশের নাম এবং বৈধ পাসপোর্ট নম্বর দিয়ে অ্যাকাউন্ট নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হবে।
২. কুইজে অংশগ্রহণ:অ্যাপের মেন্যু অপশন থেকে ‘গেম সেন্টার’ (Game Center) অথবা ‘নুসুক চ্যালেঞ্জেস’ (Nusuk Challenges) সেকশনে প্রবেশ করতে হবে। সেখানে পবিত্র কুরআন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী, ওমরাহের নিয়মকানুন এবং ইসলামিক ইতিহাসের ওপর ভিত্তি করে কুইজ দেওয়া থাকবে।
৩. ডিজিটাল চাবি ও লটারির ড্র:পছন্দের বিষয় নির্বাচন করে কুইজের সঠিক উত্তর দিলে একটি করে ‘ডিজিটাল চাবি’ পাওয়া যাবে। সঠিক উত্তরদাতাদের নাম স্বয়ংক্রিয়ভাবে দৈনিক লটারির তালিকায় যুক্ত হবে। এছাড়া নিজের ইনভাইট কোড ব্যবহার করে বন্ধু ও স্বজনদের অ্যাপে আমন্ত্রণ জানালে অতিরিক্ত ডিজিটাল চাবি পাওয়া যাবে, যা লটারিতে বিজয়ী হওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে দেবে।
সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে কঠোরভাবে সতর্ক করে জানানো হয়েছে, এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার একমাত্র মাধ্যম হলো অফিশিয়াল ‘নুসুক’ অ্যাপ। কোনো ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেজ বা অননুমোদিত লিংকে ক্লিক করে ব্যক্তিগত তথ্য বা অর্থ দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- ফ্রি ওমরাহ'র সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে
- বালাম ও ন্যান্সির আবদার পূরণ করলেন প্রধানমন্ত্রী
- সম্পদ ও এনএভি বাড়লেও মুনাফায় বড় পতন ইস্টার্ন লুব্রিক্যান্টসের
- ‘তাহসিফ ভিডিও না করলে শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা অজানা থাকত’
- ১২ শিল্পগ্রুপের মালিকের বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ, ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
- ছয় মাসের যোগাযোগ, সন্দেশ নিয়ে দেখা করতে গিয়ে বিপাকে যুবক
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
- ২ হাজার কোটি থেকে ১০ হাজার কোটি টাকা, বড় সিদ্ধান্ত ইসলামী ব্যাংকের
- মার্জিন ঋণগ্রহীতাদের ডিভিডেন্ডের তথ্য চাইল ইউনাইটেড পাওয়ার
- পাঁচ গুণ বাড়ছে ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন
- বেক্সিমকো গ্রিন সুকুকের অবশিষ্ট ইউনিটও শেয়ারে রূপান্তরের সুযোগ
- ইস্টার্ণ লুব্রিক্যান্টসের ডিভিডেন্ট ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো গ্লোবাল হেভি কেমিক্যালস
- সংবাদ প্রকাশের জেরে শেয়ার বিজের বিরুদ্ধে আইনি হয়রানি রবির
- যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাজিমাত বাংলাদেশি বংশোদ্ভূত দুই নেতার
- রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন তারেক রহমান
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- লেনদেনে বস্ত্র খাত, দরবৃদ্ধিতে তথ্যপ্রযুক্তি ও সিরামিকের দুই কোম্পানি
- শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর সংকেতে স্বস্তিতে বিনিয়োগকারীরা
- আইফোন-কম্পিউটার উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ছয় বিদেশি কারামুক্ত
- শচীনকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন বিরাট কোহলি
- নাহি অ্যালুমিনিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী রেকর্ড গড়লেন যারা
- ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক আন্দোলন: বৈঠকে নবগঠিত মজুরি বোর্ড
- মার্জিন ঋণে নয়ছয়: ফেঁসে যাচ্ছে মার্চেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ!
- বন্ধ বিও হিসাব চালুর অনুমোদন, শেয়ারবাজারে তারল্য বাড়ার আশা ডিবিএর
- সূচকের উত্থানেও স্বস্তি নেই, কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন
- এপেক্স ফুডসের বিনিয়োগ ও পাওনা নিয়ে প্রশ্ন, উচ্চ আদালতে দুই মামলা
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- নাহি অ্যালুমিনিয়ামের আর্থিক প্রতিবেদনে বড় অসঙ্গতি
- ফার্মা এইডসের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে সূচকের বড় উত্থান
- মতিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- যে কারণে ইউনিলিভার কনজিউমার কেয়ারের মুনাফায় বড় ধাক্কা, নগদ প্রবাহে বড় পরিবর্তন
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
- প্রিমিয়ার ব্যাংকের নগদ প্রবাহে বড় পরিবর্তন, ঋণাত্মক থেকে ইতিবাচক
- এশিয়াটিক ল্যাবরেটরিজের মুনাফা ও নগদ প্রবাহে বড় উত্থান
- নতুন ১০ খাতে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নাভানা সিএনজির
- ৩ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৩ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৩ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি, শেয়ারবাজারে আরও বড় ধস
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- যে কারণে হাসিনাকে আবু বকর নাটক দেখাতে চান ফাহাম আব্দুস সালাম
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- তাহসিফের শেষবার বারে যাওয়ার সিসিটিভিতে মিলল যে দৃশ্য
- পুরোনো রিকশাও নিবন্ধন পাবে, জেনে নিন নতুন নিয়ম
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের কোম্পানি সচিব নিয়োগ
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার













