×
ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ

২০২৬ নভেম্বর ০৫ ১১:৪০:৫৫
২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। নতুন এ দরের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকেই নতুন এ মূল্য কার্যকর হয়েছে।বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম হলো—

২২ ক্যারেট: ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। তবে অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট আগে থেকেই যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া অলঙ্কার পরিবর্তনের ক্ষেত্রে ১২ শতাংশ এবং ফেরত দেওয়ার ক্ষেত্রে ১৮ শতাংশ অর্থ বাদ দেওয়ার নিয়ম রয়েছে।

এর আগে বুধবার (৪ নভেম্বর) সকালে প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়েছিল বাজুস। একদিনের ব্যবধানে আবারও ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো।

বাজুসের দেওয়া হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ১৩৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।

একদিনের ব্যবধানে দুই দফা মূল্যবৃদ্ধির ফলে দেশের বাজারে স্বর্ণের দাম নতুন উচ্চতায় পৌঁছেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে