×
ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

পাঁচ গুণ বাড়ছে ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন

২০২৬ নভেম্বর ০৫ ১১:০১:৩৫
পাঁচ গুণ বাড়ছে ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন

নিজস্ব প্রতিবেদক: অনুমোদিত মূলধন পাঁচ গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ। এ লক্ষ্যে ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত মূলধন বৃদ্ধির বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য ব্যাংকটির সংঘস্মারক ও সংঘবিধিতে প্রয়োজনীয় সংশোধনী আনার সিদ্ধান্ত হয়েছে।

কোম্পানিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধনের পরিমাণ ২ হাজার কোটি টাকা, যা ২০ হাজার মিলিয়ন টাকার সমান। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, তা বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা বা ১ লাখ মিলিয়ন টাকা করার প্রস্তাব করা হয়েছে।

তবে অনুমোদিত মূলধন বাড়ানোর এ সিদ্ধান্ত কার্যকর করতে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র নিতে হবে। পাশাপাশি ব্যাংকটির শেয়ারহোল্ডারদের অনুমোদনও প্রয়োজন হবে।

এ লক্ষ্যে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হবে। ওই সভায় প্রস্তাবটি অনুমোদিত হলে এবং বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গেলে অনুমোদিত মূলধন বৃদ্ধির প্রক্রিয়া সম্পন্ন হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে