×
ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

বেক্সিমকো গ্রিন সুকুকের অবশিষ্ট ইউনিটও শেয়ারে রূপান্তরের সুযোগ

২০২৬ নভেম্বর ০৫ ১০:৫০:৪২
বেক্সিমকো গ্রিন সুকুকের অবশিষ্ট ইউনিটও শেয়ারে রূপান্তরের সুযোগ

নিজস্ব প্রতিবেদক: বেক্সিমকো গ্রিন সুকুক আল ইসতিসনা-এর পঞ্চম বছরের রূপান্তরের জন্য আগামী ২২ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এদিন সুকুকধারীরা তাঁদের হাতে থাকা সুকুকের সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বেক্সিমকো লিমিটেডের সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, পঞ্চম বছরের রূপান্তর সুবিধার আওতায় সুকুকধারীরা তাঁদের ধারণ করা সুকুকের ৫ শতাংশ, ১০ শতাংশ, ১৫ শতাংশ অথবা ২০ শতাংশ সাধারণ শেয়ারে রূপান্তরের সুযোগ পাবেন।

এ ছাড়া ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের কোনো বছরেই যেসব সুকুকধারী তাঁদের সুকুকের নির্ধারিত অংশ (৫ শতাংশ, ১০ শতাংশ, ১৫ শতাংশ অথবা ২০ শতাংশ) শেয়ারে রূপান্তর করেননি, তাঁরাও এবার বিশেষ সুবিধা পাবেন। আগের ওই চার বছরে রূপান্তর না করা সুকুকের অবশিষ্ট অংশের সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত চলতি বছরে বেক্সিমকো লিমিটেডের সাধারণ শেয়ারে রূপান্তর করা যাবে।

রূপান্তরের ক্ষেত্রে শেয়ারের মূল্য নির্ধারণ করা হবে বিশেষ ছাড়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রেকর্ড ডেটের আগের টানা ২০ কার্যদিবসে বেক্সিমকো লিমিটেডের সাধারণ শেয়ারের ভারিত গড় বাজারদরের চেয়ে ২৫ শতাংশ কম দামে সুকুক রূপান্তরের সুযোগ পাবেন বিনিয়োগকারীরা।

এ সুবিধা গ্রহণে আগ্রহী সুকুকধারীদের নির্ধারিত সময়ের মধ্যে ইস্যুয়ারের কাছে আবেদন জমা দিতে হবে। আগামী ৬ নভেম্বর ২০২৬ থেকে রূপান্তরের আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর ২০২৬।

আবেদন করার জন্য সুকুকধারীদের প্রথমে ইস্যুয়ারের ওয়েবসাইট www.bexgreensukuk.com থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরমটি পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে ইস্যুয়ারের ঠিকানায় সরাসরি, ডাকযোগে অথবা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা হলো—বিডিবিএল ভবন (১৩ তলা), ৮ রাজউক অ্যাভিনিউ, ঢাকা-১০০০। এ ছাড়া ই-মেইলে আবেদন পাঠানো যাবে [email protected] ঠিকানায়।

রূপান্তর-সংক্রান্ত কোনো তথ্য জানার প্রয়োজন হলে সুকুকধারীরা ০১৮৬৩-৯৮০৫৭৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

সুকুকধারীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিয়ে রূপান্তর সুবিধা গ্রহণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে