×
ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো গ্লোবাল হেভি কেমিক্যালস

২০২৬ নভেম্বর ০৫ ১০:০৬:৩০
ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো গ্লোবাল হেভি কেমিক্যালস

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ অর্থ বছরের জন্য কোনো ডিভিডেন্ট না দেওয়ার সুপারিশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের জন্য বোর্ড অব ডিরেক্টরস কোনো ডিভিডেন্ট সুপারিশ করেনি। বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, সময় ও স্থান পরে জানানো হবে। তবে শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট ২৯ নভেম্বর, ২০২৬।

আলোচ্য অর্থ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ঋণাত্মক ৩.৩০ টাকা, যা আগের অর্থ বছরে ছিল ঋণাত্মক ২.১৯ টাকা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৮.৬০ টাকা, আগের বছর ছিল ৭১.৮৯ টাকা। শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ঋণাত্মক ৩.৫৩ টাকা, যা আগের বছর ছিল ঋণাত্মক ১.৮৫ টাকা।

এদিকে কর্পোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ (৫ নভেম্বর, ২০২৬) কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনো প্রাইস লিমিট (দর বাড়া-কমার সীমা) থাকবে না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে