×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু

২০২৬ অক্টোবর ২৯ ১৯:১৩:৩৯
অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু

নিজস্ব প্রতিবেদক: ঢাকাই সিনেমায় খল চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। চুক্তিভিত্তিক এক বছরের এ নিয়োগে অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন তিনি। তাঁর প্রকৃত নাম চৌধুরী মাজহার আলী।

বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য এ নিয়োগ কার্যকর থাকবে। তবে এ ক্ষেত্রে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

শিবা শানু বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি পদে যোগ দিলে তাঁকে শিল্পী সমিতির দায়িত্ব ছাড়তে হবে কি না, সে বিষয়ে তাঁর সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শিবা শানুর। পরবর্তী সময়ে ঢালিউডে খল অভিনেতা হিসেবে পরিচিতি পান তিনি। দীর্ঘ অভিনয়জীবনে প্রায় ৫০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়। সাম্প্রতিক সময়ে অভিনয়ে তুলনামূলক অনিয়মিত থাকলেও রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি।

সাদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে