×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ভিএফএস থ্রেড ডাইংয়ের ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ অক্টোবর ২৯ ১১:৪৬:৩২
ভিএফএস থ্রেড ডাইংয়ের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থ বছরের জন্য ০.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। উদ্যোক্তা ও পরিচালকদের বাদ দিয়ে শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানির বোর্ড এই ডিভিডেন্ডের সুপারিশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির মোট পরিশোধিত শেয়ার ১০ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ৫৫টি। এর মধ্যে সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে ৭ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ১১৫টি এবং পরিচালকদের কাছে ৩ কোটি ২৪ লাখ ৮২ হাজার ৯৪০টি শেয়ার রয়েছে। সাধারণ শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড বাবদ ৭ লাখ ৩০ হাজার ৯৭১ টাকা ১৫ পয়সা পরিশোধ করতে হবে।

সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। আগের অর্থ বছরে ইপিএস ছিল ৯ পয়সা।

আলোচ্য অর্থ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪ পয়সা। আগের অর্থ বছরে এটি ছিল মাইনাস ১ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৩৪ পয়সা। আগের বছরও এটি ছিল ২০ টাকা ৩৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ২২ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে