জাপানের টাকায় ভারতের কোম্পানি ঢাকায়
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১-এর দুটি গুরুত্বপূর্ণ সিস্টেম প্যাকেজের কাজ পেয়েছে ভারতের লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি) ও জাপানের সুমিতোমো করপোরেশন। এর মধ্যে রেললাইন ও বিদ্যুৎ সরবরাহব্যবস্থা নির্মাণের কাজ যৌথভাবে করবে প্রতিষ্ঠান দুটি। অন্যদিকে, সিগন্যালিং, টেলিযোগাযোগ ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপনের কাজ করবে এলঅ্যান্ডটি। এদিকে প্রকল্পটির সংশোধিত ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা, যা ২০১৯ সালে অনুমোদিত মূল ব্যয়ের দ্বিগুণেরও বেশি।
সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রকল্পের সিপি-০৯ প্যাকেজের চুক্তিমূল্য ১১ হাজার ৬৫ কোটি ৫৮ লাখ টাকা। এই প্যাকেজের আওতায় রেললাইন স্থাপন, বিদ্যুৎ সরবরাহ ও বিতরণব্যবস্থা, ট্র্যাকশন সাবস্টেশন এবং ওভারহেড বৈদ্যুতিক তারের কাজ করা হবে। আর সিপি-১০ প্যাকেজের চুক্তিমূল্য ৬ হাজার ৪৪৬ কোটি ৬৫ লাখ টাকা। এর আওতায় সিগন্যালিং, টেলিযোগাযোগ, প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপনা প্রযুক্তি স্থাপন করা হবে। সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদনসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
২০১৯ সালে অনুমোদনের সময় এমআরটি লাইন-১ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৫২ হাজার ৫৬১ কোটি ৪৩ লাখ টাকা। পরবর্তী সংশোধনে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। অর্থাৎ ব্যয় বেড়েছে ৬১ হাজার ৮৩৩ কোটি ৪৬ লাখ টাকা বা প্রায় ১১৭ দশমিক ৬৪ শতাংশ।
প্রকল্পের ব্যয় বৃদ্ধির কারণ হিসেবে বিস্তারিত নকশা প্রণয়নের সময় স্টেশনের আকার বৃদ্ধি, প্রবেশ ও বের হওয়ার পথ এবং বায়ু চলাচলের শ্যাফটের অবস্থান পরিবর্তন, নির্মাণকাজের সময় যান চলাচল সচল রাখতে বিকল্প সড়ক তৈরি এবং অন্যান্য অবকাঠামোগত ব্যয়ের পুনর্মূল্যায়নের কথা বলা হয়েছে। কোভিড-১৯ মহামারির সময় নকশা ও দরপত্র প্রস্তুতিতে বিলম্বও ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রকল্পটির অর্থায়নে বড় অংশ দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। সংশোধিত প্রস্তাব অনুযায়ী, সরকারের অর্থায়ন বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৫৫২ কোটি ২৬ লাখ টাকা এবং জাইকার ঋণের পরিমাণ ৮৩ হাজার ৮৪২ কোটি ৬৩ লাখ টাকা।
এমআরটি লাইন-১-এর মোট দৈর্ঘ্য ৩১ দশমিক ২৪ কিলোমিটার। এর মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার অংশ ভূগর্ভস্থ। এই পথে ১২টি ভূগর্ভস্থ স্টেশন থাকবে। অন্যদিকে, নতুন বাজার থেকে পূর্বাচলমুখী অংশের দৈর্ঘ্য প্রায় ১১ দশমিক ৩৭ কিলোমিটার।
প্রকল্পের ডিপো নির্মাণ করা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জে। পুরো প্রকল্পে মোট ১৯টি স্টেশন এবং একটি ডিপো থাকার কথা রয়েছে।
প্রকল্পটির মূল পরিকল্পনায় ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য ছিল। তবে পরবর্তী সংশোধিত পরিকল্পনায় সময় বাড়ানোর প্রস্তাব করা হয়। ২০২৬ সালের সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে প্রকল্পটি ২০৩৩ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে প্রকল্পের সংশোধিত ব্যয় ও সময়সীমা নিয়ে পরিকল্পনা এবং বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি। নির্মাণকাজ শেষ হলে বিমানবন্দর, নতুন বাজার, পূর্বাচল ও কমলাপুরের মধ্যে যোগাযোগব্যবস্থা উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
সাফওয়ান/
পাঠকের মতামত:
- দরপতনের নেপথ্যে কারা, তদন্ত ও কার্যকর ব্যবস্থা চান বাজার সংশ্লিষ্টরা
- জাপানের টাকায় ভারতের কোম্পানি ঢাকায়
- তাহসিফের মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পরিবার
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- এনআরবিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা নেটওয়ার্কসের ডিভিডেন্ড ঘোষণা
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রিপাবলিক ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রহিমা ফুড
- এসিআই ফর্মুলেশন্সের তথ্য হালনাগাদের অনুরোধ
- দুই কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- সামিট অ্যালায়েন্স পোর্টের ডিভিডেন্ড ঘোষণা
- রূপালী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিয়ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অগ্নি সিস্টেমসের ডিভিডেন্ড ঘোষণা
- ম্যারিকো বাংলাদেশের ডিভিডেন্ড ঘোষণা
- এক নজরে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হিমাদ্রির ডিভিডেন্ড ঘোষণা
- ভিডিওবার্তায় ক্ষমা চাইলেন তাশরীফ ও তার বাবা
- হাসিনার ভিডিও ফাঁসকারী বিমান অফিসারকে হত্যা
- মালিকানাধীন সাবসিডিয়ারি গড়বে ব্যাংক এশিয়া
- প্রযুক্তি ও নিরাপত্তা সুবিধা বাড়াতে বার্জার পেইন্টসের প্রকল্প ব্যয় বৃদ্ধি
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- অ্যালটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মেঘনা সিমেন্ট মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ভিএফএস থ্রেড ডাইংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ফার কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ইউনিক হোটেলের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- মিউচুয়াল ফান্ডের বিধিমালা পর্যালোচনায় বিএসইসির উদ্যোগ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো জুট স্পিনার্স
- ৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
- আরডি ফুডের ডিভিডেন্ড ঘোষণা
- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রেনউইক যজ্ঞেশ্বর
- সোনার নতুন দাম কার্যকর, আজ যে দামে বিক্রি হচ্ছে
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ইউনিডন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পাওয়ারের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির ডিভিডেন্ড ঘোষণা
- এসিআই ফরমুলেশনের ডিভিডেন্ড ঘোষণা
- বার্জার প্ইেন্টসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়
জাতীয় এর সর্বশেষ খবর
- জাপানের টাকায় ভারতের কোম্পানি ঢাকায়
- তাহসিফের মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পরিবার
- ভিডিওবার্তায় ক্ষমা চাইলেন তাশরীফ ও তার বাবা
- হাসিনার ভিডিও ফাঁসকারী বিমান অফিসারকে হত্যা
- সোনার নতুন দাম কার্যকর, আজ যে দামে বিক্রি হচ্ছে













