×
ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা

২০২৬ অক্টোবর ০৮ ১৯:১২:০১
বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা

নিজস্ব প্রতিবেদক: বিয়ের মাত্র ১১ দিনের মাথায় সন্তান প্রসব, এরপর নবজাতককে টাকার বিনিময়ে বিক্রি এবং স্ত্রীকে গোপনে তালাক দিয়ে স্বামীর বিদেশে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ ঘটনায় দায়ের করা মামলায় ভুক্তভোগী গৃহবধূর মামাশ্বশুর মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার মিজানুর দৌলতপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে এবং কচুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

থানা ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, দৌলতপুর গ্রামের দুলাল ভূঁইয়ার ছেলে ইমন ভূঁইয়া (২৩) ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ। একপর্যায়ে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক চাপের মুখে দুই পরিবারের উদ্যোগে ইমন ও ওই তরুণীর বিয়ে হয়। তবে বিয়ের মাত্র ১১ দিন পরই গৃহবধূ একটি সন্তান প্রসব করেন।

অভিযোগ রয়েছে, সন্তান জন্মের পর ইমন ভূঁইয়া ও তার পরিবারের সদস্যরা নবজাতকটিকে অন্যত্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করে দেন। এরপর ইমন গোপনে স্ত্রীকে তালাক দিয়ে কাউকে না জানিয়ে বিদেশে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় স্বামী ও সন্তানকে হারিয়ে ওই গৃহবধূ থানায় মামলা করেন। মামলার পর নবজাতককে উদ্ধারে তৎপর হয় পুলিশ। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইমনের মামাশ্বশুর মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, মামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি নবজাতককেও উদ্ধার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে