×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আলোচিত তাহসিফ সাউরির পরিচয়

২০২৬ অক্টোবর ২৯ ১৮:৪৪:৪৭
আলোচিত তাহসিফ সাউরির পরিচয়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ও সামরিক পাইলট কে এম তাহসিব শাওরির মরদেহ রাজধানীর তুরাগ নদ থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর গত ২৮ অক্টোবর উত্তরখান এলাকার কাছাকাছি নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়।

পারিবারিক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, কে এম তাহসিব শাওরি পদ্মা অয়েল কোম্পানির সাবেক পরিচালক এনায়েত করিম হেলাল ও হোসনে আরা বীথি দম্পতির বড় সন্তান।

তাহসিব ২০১৮ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে জেনারেল ডিউটি পাইলট (জিডিপি) শাখায় যোগ দেন। প্রশিক্ষণ শেষে কমিশনড কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এবং ফ্লাইট লেফটেন্যান্ট পদমর্যাদা অর্জন করেন। পরে তিনি বিমানবাহিনী থেকে অবসর নেন।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিও প্রকাশের সঙ্গে তাহসিবের সংশ্লিষ্টতা রয়েছে—এমন আলোচনা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে এ বিষয়ে তাঁর ভূমিকা বা তাঁর মৃত্যুর সঙ্গে ভিডিওটির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হয়নি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর থেকে তাহসিব নিখোঁজ ছিলেন। পরদিন ২৮ অক্টোবর তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্তাধীন থাকায় মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

তাহসিবের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবার ও পরিচিতজনদের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে