×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দুই কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ অক্টোবর ২৯ ১৩:৪৩:২০
দুই কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেড ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ওয়াটা কেমিক্যালস ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং খুলনা পাওয়ার ৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়াটা কেমিক্যালস ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮ পয়সা। আগের অর্থবছরে এ আয় ছিল ৭৪ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬২ টাকা ১১ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য ওয়াটা কেমিক্যালসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর বিকেল ৪টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

অন্যদিকে, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ অর্থবছরে খুলনা পাওয়ারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। আগের অর্থবছরে এ আয় ছিল ২৯ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৩৯ পয়সা।

খুলনা পাওয়ারের ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে