×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

হিমাদ্রির ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ অক্টোবর ২৯ ১২:২৮:৩৬
হিমাদ্রির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি হিমাদ্রি লিমিটেড ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থ বছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২২ পয়সা। আগের অর্থ বছরে ইপিএস ছিল ৩ টাকা ৮১ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫২৪ টাকা ৬৪ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ১৮ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে