×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সামিট অ্যালায়েন্স পোর্টের ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ অক্টোবর ২৯ ১৩:৩৫:১৩
সামিট অ্যালায়েন্স পোর্টের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও পরিবহন খাতের কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬২ পয়সা। আগের হিসাববছরে ইপিএস ছিল ২ টাকা ৮৫ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৫৭ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে