পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কারসাজির মাধ্যমে প্রভাবিত করা এবং টাকার বিনিময়ে বিনিয়োগ পরামর্শ দেওয়ার অভিযোগে মো. আশরাফুল ইসলামের কর্মকাণ্ড তদন্ত করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ১৩ অক্টোবর জারি করা এক আদেশে এই বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
বিএসইসির আদেশ অনুযায়ী, আশরাফুলের পাঁচটি মিউচুয়াল ফান্ডে লেনদেন, বিভিন্ন ব্রোকারেজ প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা, সমন্বিত লেনদেনের মাধ্যমে ইউনিটের দাম প্রভাবিত করার অভিযোগ এবং এসব কর্মকাণ্ড থেকে কোনো আর্থিক সুবিধা নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখবে কমিটি। তদন্ত শেষে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটিতে রয়েছেন বিএসইসির অতিরিক্ত পরিচালক সুলতানা পারভীন এবং সহকারী পরিচালক লামিয়া আক্তার ও মো. কামাল হোসেন।
পাঁচ মিউচুয়াল ফান্ডের লেনদেন তদন্তের আওতায়
তদন্তের আওতায় থাকা পাঁচটি ফান্ড হলো—এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
বিএসইসির আদেশে বলা হয়েছে, এসব ফান্ডের ইউনিট কেনাবেচার সময়, লেনদেনের পরিমাণ, অর্থের উৎস এবং আশরাফুলের সঙ্গে সংশ্লিষ্ট সুবিধাভোগী মালিকানা বা বিও হিসাব খতিয়ে দেখা হবে। এসব হিসাব তিনি নিজে পরিচালনা করতেন কি না, কিংবা অন্য কেউ তাঁর সঙ্গে সমন্বয় করে লেনদেন করতেন কি না, তাও পরীক্ষা করা হবে।
এ ছাড়া সমন্বিত, পারস্পরিক, চক্রাকার বা পূর্বপরিকল্পিত লেনদেনের মাধ্যমে বাজারে কৃত্রিম লেনদেনের চিত্র তৈরি করা কিংবা ইউনিটের দাম অস্বাভাবিকভাবে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল কি না, তা অনুসন্ধান করবে তদন্ত কমিটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিনিয়োগ পরামর্শও যাচাই হবে
তদন্তের অংশ হিসেবে আশরাফুলের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম পরীক্ষা করা হবে। বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থের বিনিময়ে নির্দিষ্ট দামে ইউনিট কেনার পরামর্শ, মূল্যলক্ষ্যমাত্রা কিংবা লেনদেনের নির্দেশনা দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখবে কমিটি।
প্রয়োজনীয় নিবন্ধন বা অনুমোদন ছাড়াই তিনি বিনিয়োগ গবেষণা, বিশ্লেষণ কিংবা পরামর্শ দিয়েছেন কি না, সেটিও তদন্তের আওতায় থাকবে। একই সঙ্গে তাঁর কাছে অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য ছিল কি না, কিংবা তিনি বা তাঁর সঙ্গে সংশ্লিষ্ট কেউ এ ধরনের তথ্য আদান-প্রদান বা ব্যবহার করেছেন কি না, তা যাচাই করা হবে।
ব্রোকারেজ প্রতিষ্ঠানের ভূমিকা খতিয়ে দেখা হবে
তদন্তে ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর ভূমিকার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে উত্তরায় অবস্থিত দুটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের শাখায় আশরাফুলের নিয়ন্ত্রণ বা প্রভাব ছিল কি না, তার মধ্যে অ্যারেনা সিকিউরিটিজ লিমিটেডের ভূমিকা কী ছিল, তা পরীক্ষা করা হবে।
এসব প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুমোদনহীন লেনদেন, মার্জিন সুবিধা কিংবা অন্য কোনোভাবে তাঁকে সহায়তা করেছিলেন কি না, তা-ও খতিয়ে দেখবে কমিটি।
এ ছাড়া আশরাফুল বা তাঁর সহযোগীরা এসব লেনদেন থেকে কোনো মুনাফা কিংবা আর্থিক সুবিধা পেয়েছেন কি না, তা হিসাব করে দেখতে বলা হয়েছে। তদন্তে সিকিউরিটিজ আইন, বিধিমালা, প্রবিধান বা নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায় কি না, সেটিও নির্ধারণ করবে কমিটি।
যে আইনে তদন্ত
বিএসইসি জানিয়েছে, শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় ১৯৬৯ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশের ২১ ধারা এবং ১৯৯৩ সালের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইনের ১৭এ ধারার আওতায় তদন্তের আদেশ দেওয়া হয়েছে।
তবে তদন্তের আদেশে উল্লিখিত অভিযোগগুলো এখনো প্রমাণিত অপরাধ হিসাবে গণ্য হয়নি। আশরাফুল ইসলাম বা অন্য কোনো ব্যক্তি সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছেন কি না, তা তদন্তের ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে।
মামুন/
পাঠকের মতামত:
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- এবার ইসরায়েলে ঝুঁকছে বাংলাদেশ
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ইরানের নতুন চালেই পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ!
- জমি কেনার আগে মোবাইলে যাচাই করুন এই ৬টি গুরুত্বপূর্ণ তথ্য
- সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীকে ঘিরে নতুন বিতর্ক
- তামান্নাকে নিয়ে ফেসবুকে সাদিক কায়েমের পোস্ট
- প্রাণঘাতী রোগের হুমকিতে জনপ্রিয় ফল কলা
- বিদেশে চাকরি ও উচ্চশিক্ষার দরজা খুলতে পারে যে ১০ ভাষা
- মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর
- ২৬ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, সরকারের কাছে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা
- ২৬ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সোনালী লাইফের উদ্বৃত্ত কমেছে, নগদ প্রবাহেও নেতিবাচক চিত্র
- সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা
- নিটল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ধনী পরিবারের তালিকায় ঢোকার সীমা কত, জানুন বিস্তারিত
- দুই দফায় ই-টেন্ডার, তবুও ‘ক্যানসেলড’!
- এনবিআরকে দুই ভাগ করার বিল, নতুন কাঠামো নিয়ে বড় আলোচনা
- ২০ লাখের বেশি শেয়ার কেনার ঘোষণা
- দুই দেশে একসঙ্গে ভূমিকম্প, কাঁপল যেসব এলাকা
- ১৪ প্রতিষ্ঠানের বোর্ড ও ট্রাস্টি সভার তারিখ ঘোষণা
- যেসব প্রতিষ্ঠান ডলার সংরক্ষণ করতে পারবে
- ‘চুমুকাণ্ড’ নিয়ে আলোচনার মধ্যে এবার পাটওয়ারীকে চুমু
- ৫২টি বিশেষ দলের অভিযান, জরিমানার মুখে ১০১ ব্যবসাপ্রতিষ্ঠান
- ডিভিডেন্ড, রাইট শেয়ার ও সম্পদ বিক্রি—তিন কোম্পানির সর্বশেষ খবর
- বাড়ছে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সর্বশেষ পূর্বাভাসে যা বলা হলো
- আইএফআইসি ব্যাংকের ১৩ হাজার কোটি টাকা লোপাট
- ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি: ১০ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ
- দুই বছর ডিভিডেন্ড বন্ধ, এমডির বিদেশ সফরে ৩৬ লাখ টাকা ব্যয়!
- ই-টিনের আইডি-পাসওয়ার্ড ভুলে গেলে পুনরুদ্ধার করবেন যেভাবে
- ভারতীয় চালের ভ-য়ং-ক-র রহস্য!
- শেয়ারবাজারের অনিয়ম তদন্তে ডিএসইকে আরও সতর্ক হওয়ার নির্দেশ
- সৌদি আরবে এক সপ্তাহে ৭,৯৩৪ প্রবাসীকে ফেরত পাঠানো
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না সেবা, জেনে নিন পুরো তালিকা
- মাইডাস ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আয়কর সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব গুরুত্বপূর্ণ সেবা
- শিক্ষককে মারধরের ঘটনায় অ্যাটর্নি জেনারেলের স্পষ্ট বার্তা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- কোন কাগজ ছাড়াই বাপ-দাদার সম্পত্তি খুঁজে বের করবেন যেভাবে
- জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আমজনতার তারেক
- সরকার পরিবর্তনের ডাকে উ'ত্তাল ই'সরায়েল
- রাসুল (সা.) কেন নিজে আযান দেননি—প্রামাণ্য তথ্য ও প্রচলিত ব্যাখ্যা
- ব্যাংকিং লেনদেন নিয়ে বড় বার্তা বাংলাদেশ ব্যাংকের
- শিল্প-প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি অর্থায়ন: কেন এগোতে পারছে না শেয়ারবাজার?
- সবুজ অর্থায়নে ইতিহাস: ব্র্যাক ব্যাংকের ১০০০ কোটি টাকার বন্ড
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ২৬ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, সরকারের কাছে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা











