দুই দফায় ই-টেন্ডার, তবুও ‘ক্যানসেলড’!
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসাসামগ্রী কেনার ই-টেন্ডার প্রক্রিয়ায় কারিগরি জটিলতার অভিযোগ উঠেছে। দুই দফায় দরপত্র আহ্বান করেও সমস্যার সমাধান না হওয়ায় সাধারণ ঠিকাদারদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে, নতুন অর্থবছরের কেনাকাটা সময়মতো সম্পন্ন না হওয়ায় হাসপাতালে ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।
সিভিল সার্জনের কার্যালয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৬-২০২৭ অর্থবছরে হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী কেনার জন্য গত ১৫ সেপ্টেম্বর প্রথম দফায় ই-টেন্ডার আহ্বান করা হয়। কিন্তু দরপত্র প্রক্রিয়ায় অনলাইন ব্যবস্থার সমস্যা দেখা দেওয়ায় প্রথম দফার দরপত্র বাতিল করা হয়। পরে গত ১০ অক্টোবর দ্বিতীয় দফায় আবারও ই-টেন্ডার আহ্বান করা হয়। অভিযোগ রয়েছে, দ্বিতীয় দফাতেও একই ধরনের কারিগরি সমস্যা দেখা দেয়। ফলে দরপত্রে অংশ নিতে গিয়ে বাধার মুখে পড়েন ঠিকাদাররা।
দরপত্রে অংশ নিতে না পারার অভিযোগ
মাদারীপুরের ঠিকাদার মাসুদ সরদার জানান, গত ২৫ অক্টোবর দুপুরে ই-টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেওয়ার চেষ্টা করেও তিনি সফল হননি। ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ‘ক্যানসেলড’ লেখা দেখা যাচ্ছিল বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, প্রথম ও দ্বিতীয় দফার দরপত্রেও একই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে।
এ ঘটনায় তদন্তের মাধ্যমে সমস্যার কারণ শনাক্ত এবং কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এই ঠিকাদার। তবে কারিগরি সমস্যাটি কী কারণে ঘটেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
ওষুধের মজুত কমে আসায় বাড়ছে রোগীদের ভোগান্তি
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরের জুন পর্যন্ত দরপত্রের মাধ্যমে কেনা ওষুধ ও চিকিৎসাসামগ্রীর মজুত প্রায় শেষ হয়ে আসছে। নতুন অর্থবছরের কেনাকাটা সময়মতো সম্পন্ন না হওয়ায় প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে বিঘ্ন ঘটছে। এতে রোগীদের বিনা মূল্যে ওষুধ সরবরাহ অব্যাহত রাখা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
‘নিরাপদ চিকিৎসা চাই’ মাদারীপুর শাখার সভাপতি আইনজীবী মশিউর রহমান পারভেজ বলেন, হাসপাতালে অনিয়মের অভিযোগ নতুন নয়। পরপর দুই দফায় দরপত্র প্রক্রিয়ায় একই ধরনের সমস্যা কেন দেখা দিল, তা তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি তিনি ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং স্বচ্ছ প্রক্রিয়ায় হাসপাতালের প্রয়োজনীয় সামগ্রী কেনার দাবি জানান।
দ্রুত সমাধানের আশ্বাস, তবে নেওয়া হয়নি আইনি পদক্ষেপ
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অখিল সরকার জানান, দুই দফায় দরপত্র আহ্বান করা হলেও কারিগরি সমস্যার কারণে কেনাকাটার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান না হলে রোগীদের বিনা মূল্যে ওষুধ সরবরাহ করা কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. খলিলুজ্জামানও দরপত্র প্রক্রিয়ায় কারিগরি সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি জানান, জেলা সিভিল সার্জন মো. শরীফুল আবেদীন কমল ১৫ দিনের ছুটিতে রয়েছেন। তাঁর ছুটি শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) বা অন্য কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে। নিয়মিত সিভিল সার্জন মো. শরীফুল আবেদীন কমলের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
প্রায় ৯ কোটি টাকার এই দরপত্র প্রক্রিয়ায় কারিগরি সমস্যার প্রকৃত কারণ কী, তা এখনো স্পষ্ট নয়। অভিযোগের সত্যতা যাচাই, দরপত্রে অংশগ্রহণের প্রতিবন্ধকতা দূর করা এবং দ্রুত চিকিৎসাসামগ্রী কেনার ব্যবস্থা নেওয়া এখন হাসপাতাল কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- দুই দফায় ই-টেন্ডার, তবুও ‘ক্যানসেলড’!
- এনবিআরকে দুই ভাগ করার বিল, নতুন কাঠামো নিয়ে বড় আলোচনা
- ২০ লাখের বেশি শেয়ার কেনার ঘোষণা
- দুই দেশে একসঙ্গে ভূমিকম্প, কাঁপল যেসব এলাকা
- ১৪ প্রতিষ্ঠানের বোর্ড ও ট্রাস্টি সভার তারিখ ঘোষণা
- যেসব প্রতিষ্ঠান ডলার সংরক্ষণ করতে পারবে
- ‘চুমুকাণ্ড’ নিয়ে আলোচনার মধ্যে এবার পাটওয়ারীকে চুমু
- ৫২টি বিশেষ দলের অভিযান, জরিমানার মুখে ১০১ ব্যবসাপ্রতিষ্ঠান
- ডিভিডেন্ড, রাইট শেয়ার ও সম্পদ বিক্রি—তিন কোম্পানির সর্বশেষ খবর
- বাড়ছে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সর্বশেষ পূর্বাভাসে যা বলা হলো
- আইএফআইসি ব্যাংকের ১৩ হাজার কোটি টাকা লোপাট
- ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি: ১০ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ
- দুই বছর ডিভিডেন্ড বন্ধ, এমডির বিদেশ সফরে ৩৬ লাখ টাকা ব্যয়!
- ই-টিনের আইডি-পাসওয়ার্ড ভুলে গেলে পুনরুদ্ধার করবেন যেভাবে
- ভারতীয় চালের ভ-য়ং-ক-র রহস্য!
- শেয়ারবাজারের অনিয়ম তদন্তে ডিএসইকে আরও সতর্ক হওয়ার নির্দেশ
- সৌদি আরবে এক সপ্তাহে ৭,৯৩৪ প্রবাসীকে ফেরত পাঠানো
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না সেবা, জেনে নিন পুরো তালিকা
- মাইডাস ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আয়কর সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব গুরুত্বপূর্ণ সেবা
- শিক্ষককে মারধরের ঘটনায় অ্যাটর্নি জেনারেলের স্পষ্ট বার্তা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- কোন কাগজ ছাড়াই বাপ-দাদার সম্পত্তি খুঁজে বের করবেন যেভাবে
- জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আমজনতার তারেক
- সরকার পরিবর্তনের ডাকে উ'ত্তাল ই'সরায়েল
- রাসুল (সা.) কেন নিজে আযান দেননি—প্রামাণ্য তথ্য ও প্রচলিত ব্যাখ্যা
- ব্যাংকিং লেনদেন নিয়ে বড় বার্তা বাংলাদেশ ব্যাংকের
- শিল্প-প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি অর্থায়ন: কেন এগোতে পারছে না শেয়ারবাজার?
- সবুজ অর্থায়নে ইতিহাস: ব্র্যাক ব্যাংকের ১০০০ কোটি টাকার বন্ড
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক
- পুলিশের তিন কর্মকর্তাকে নিয়ে নতুন আদেশ
- টঙ্গীর সেই শিক্ষকের জামিন নামঞ্জুর
- অর্থমন্ত্রীর হাতে ৬০ কোটি টাকার চেক তুলে দিল পল্লী সঞ্চয় ব্যাংক
- বিদেশি কার্ডের অর্থে ব্যবসায়ীদের নতুন সুবিধা
- সমুদ্রসৈকত বন্ধ, জেলে ও পর্যটকদের জন্য বিশেষ নির্দেশনা
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- সরকার, শেখ হাসিনা ও পুলিশ—এক ব্রিফিংয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- সেন্টমার্টিনে পর্যটকদের জন্য নতুন নির্দেশনা
- ভুল করে অন্যের নামে জমি রেকর্ড? সংশোধনের জন্য লাগবে যেসব কাগজ
- মিরাকেল ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফেসবুক ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন, বদলে যাচ্ছে যে হিসাব
- মিরাকেল ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মেট্রোরেলের সব স্টেশনে বসছে নতুন সিস্টেম
- ঘড়ি ছাড়াই জীবনযাপনের দাবি, পরে জানা গেল ভিন্ন এক গল্প
- মক্কা-জেদ্দাসহ চার শহরে সতর্কতা জারি
- শিক্ষক-শিক্ষার্থীর আচরণ নিয়ে আজহারির স্পষ্ট বার্তা
- দুর্বল নজরদারি ও আস্থার সংকটে ডিভিডেন্ড মৌসুমেও বাজারে মন্দা
- অনির্দিষ্টকালের জন্য বন্ধ কিশোরগঞ্জ-মহাখালী বাস চলাচল
- ২৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
জাতীয় এর সর্বশেষ খবর
- দুই দফায় ই-টেন্ডার, তবুও ‘ক্যানসেলড’!
- এনবিআরকে দুই ভাগ করার বিল, নতুন কাঠামো নিয়ে বড় আলোচনা
- ‘চুমুকাণ্ড’ নিয়ে আলোচনার মধ্যে এবার পাটওয়ারীকে চুমু
- ৫২টি বিশেষ দলের অভিযান, জরিমানার মুখে ১০১ ব্যবসাপ্রতিষ্ঠান
- বাড়ছে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সর্বশেষ পূর্বাভাসে যা বলা হলো













