সৌদি আরবে এক সপ্তাহে ৭,৯৩৪ প্রবাসীকে ফেরত পাঠানো
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে আবাসন অনুমতি বা আকামা, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে দেশজুড়ে অভিযান চালিয়ে ১৩ হাজার ৯০০ জনেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৫০০ জনের বেশি ছিলেন আকামাসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে। এ ছাড়া প্রায় ৩ হাজার ৭৫০ জনের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপার এবং প্রায় ৩ হাজার ৫০০ জনের বিরুদ্ধে শ্রমবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
এ সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার অভিযোগে প্রায় ১ হাজার ৮৮১ জনকে আটক করা হয়। দেশটি ছেড়ে পালানোর সময় আটক হন আরও ২২ জন। অন্যদিকে, অবৈধ প্রবাসীদের আশ্রয় দেওয়া, চাকরিতে নিয়োগ কিংবা যাতায়াতে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ২১ জনকে।
আইনি প্রক্রিয়ায় প্রায় সাড়ে ৩৭ হাজার প্রবাসী
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রায় ৩৭ হাজার ৫০০ প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁদের মধ্যে দুই হাজারের বেশি নারী রয়েছেন। প্রয়োজনীয় পাসপোর্ট বা ট্রাভেল পারমিট সংগ্রহের জন্য ২০ হাজারেরও বেশি প্রবাসীকে নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে।
তবে সাম্প্রতিক অভিযানে যাঁদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে কোন দেশের নাগরিক কতজন রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।
অবৈধ প্রবাসীদের সহায়তায় কঠোর শাস্তির সতর্কতা
অবৈধভাবে প্রবেশকারী বা বিভিন্ন বিধি লঙ্ঘনকারী প্রবাসীদের কোনো ধরনের সহায়তা না দিতে দেশটির নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, নিয়মভঙ্গকারীদের আশ্রয় দেওয়া বা কাজে নিয়োগের মতো অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
এ ধরনের অপরাধে ব্যবহৃত গাড়ি ও বাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি অভিযুক্তদের পরিচয় জনসমক্ষে প্রকাশ করার ব্যবস্থাও থাকতে পারে। অবৈধ প্রবাসীদের সহায়তার ঘটনা নজরে এলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য বিশেষ হটলাইন চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। সূত্র: গালফ নিউজ
মিরাজ/
পাঠকের মতামত:
- ই-টিনের আইডি-পাসওয়ার্ড ভুলে গেলে পুনরুদ্ধার করবেন যেভাবে
- ভারতীয় চালের ভ-য়ং-ক-র রহস্য!
- শেয়ারবাজারের অনিয়ম তদন্তে ডিএসইকে আরও সতর্ক হওয়ার নির্দেশ
- সৌদি আরবে এক সপ্তাহে ৭,৯৩৪ প্রবাসীকে ফেরত পাঠানো
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না সেবা, জেনে নিন পুরো তালিকা
- মাইডাস ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আয়কর সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব গুরুত্বপূর্ণ সেবা
- শিক্ষককে মারধরের ঘটনায় অ্যাটর্নি জেনারেলের স্পষ্ট বার্তা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- কোন কাগজ ছাড়াই বাপ-দাদার সম্পত্তি খুঁজে বের করবেন যেভাবে
- জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আমজনতার তারেক
- সরকার পরিবর্তনের ডাকে উ'ত্তাল ই'সরায়েল
- রাসুল (সা.) কেন নিজে আযান দেননি—প্রামাণ্য তথ্য ও প্রচলিত ব্যাখ্যা
- ব্যাংকিং লেনদেন নিয়ে বড় বার্তা বাংলাদেশ ব্যাংকের
- শিল্প-প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি অর্থায়ন: কেন এগোতে পারছে না শেয়ারবাজার?
- সবুজ অর্থায়নে ইতিহাস: ব্র্যাক ব্যাংকের ১০০০ কোটি টাকার বন্ড
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক
- পুলিশের তিন কর্মকর্তাকে নিয়ে নতুন আদেশ
- টঙ্গীর সেই শিক্ষকের জামিন নামঞ্জুর
- অর্থমন্ত্রীর হাতে ৬০ কোটি টাকার চেক তুলে দিল পল্লী সঞ্চয় ব্যাংক
- বিদেশি কার্ডের অর্থে ব্যবসায়ীদের নতুন সুবিধা
- সমুদ্রসৈকত বন্ধ, জেলে ও পর্যটকদের জন্য বিশেষ নির্দেশনা
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- সরকার, শেখ হাসিনা ও পুলিশ—এক ব্রিফিংয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- সেন্টমার্টিনে পর্যটকদের জন্য নতুন নির্দেশনা
- ভুল করে অন্যের নামে জমি রেকর্ড? সংশোধনের জন্য লাগবে যেসব কাগজ
- মিরাকেল ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফেসবুক ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন, বদলে যাচ্ছে যে হিসাব
- মিরাকেল ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মেট্রোরেলের সব স্টেশনে বসছে নতুন সিস্টেম
- ঘড়ি ছাড়াই জীবনযাপনের দাবি, পরে জানা গেল ভিন্ন এক গল্প
- মক্কা-জেদ্দাসহ চার শহরে সতর্কতা জারি
- শিক্ষক-শিক্ষার্থীর আচরণ নিয়ে আজহারির স্পষ্ট বার্তা
- দুর্বল নজরদারি ও আস্থার সংকটে ডিভিডেন্ড মৌসুমেও বাজারে মন্দা
- অনির্দিষ্টকালের জন্য বন্ধ কিশোরগঞ্জ-মহাখালী বাস চলাচল
- ২৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইউনাইটেড পাওয়ারের সহযোগী কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শমরিতা হাসপাতালের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিভিও পেট্রোকেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা
- স্টারলিংক দিয়ে মানুষ হত্যার অভিযোগ!
- বিনা মূল্যে ইউটিউব প্রিমিয়াম ব্যবহারের ৫টি বৈধ উপায়
- রিটার্ন জমার সময়সীমা ও জরিমানা নিয়ে করদাতাদের যা জানা দরকার
- দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে ছয় প্রশ্নে সৌদিকে চিঠি ঢাকার
- সাদা প্লেট, কালো অক্ষর—নতুন নম্বরপ্লেট নিয়ে বিআরটিএর নির্দেশনা
- ২৫ অক্টোবর থেকে সোনার দামে পরিবর্তন
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
অর্থনীতি এর সর্বশেষ খবর
- সৌদি আরবে এক সপ্তাহে ৭,৯৩৪ প্রবাসীকে ফেরত পাঠানো
- আয়কর সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব গুরুত্বপূর্ণ সেবা
- ব্যাংকিং লেনদেন নিয়ে বড় বার্তা বাংলাদেশ ব্যাংকের
- অর্থমন্ত্রীর হাতে ৬০ কোটি টাকার চেক তুলে দিল পল্লী সঞ্চয় ব্যাংক
- বিদেশি কার্ডের অর্থে ব্যবসায়ীদের নতুন সুবিধা













