×
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আমজনতার তারেক

২০২৬ অক্টোবর ২৫ ১৯:৫৪:৪৪
জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আমজনতার তারেক

নিজস্ব প্রতিবেদক: জাপানে চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন আমজনতা দলের সদস্য-সচিব তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) রাতে জাপানের রাজধানী টোকিওর উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

আমজনতা দলের সদস্য-সচিব তারেক রহমান নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনরত অবস্থায় তাঁর একটি হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।’

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

এ ছাড়া বাংলাদেশের চলমান অবকাঠামো প্রকল্প, বিশেষ করে মেট্রোরেল প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে বাংলাদেশে জাপানি বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলোও সফরের আলোচ্যসূচিতে গুরুত্ব পাবে।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা তাঁকে স্বাগত জানাবেন।

জাপান সফরকালে প্রধানমন্ত্রী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন। সফরে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে