×
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ব্যাংকিং লেনদেন নিয়ে বড় বার্তা বাংলাদেশ ব্যাংকের

২০২৬ অক্টোবর ২৫ ১৯:২৪:০৯
ব্যাংকিং লেনদেন নিয়ে বড় বার্তা বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং লেনদেন বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং এ মুহূর্তে লেনদেনে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি বলেও নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

রোববার (২৫ অক্টোবর) তিনি জানান, সাইবার নিরাপত্তার কারণে যেসব ব্যাংক নিজেদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে, সেগুলো নিরাপত্তা নিশ্চিত করার পর শিগগিরই আবার চালু করা হবে।

এর আগে, সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা ও ওয়েবসাইটে কোনো ত্রুটি রয়েছে কি না, তা পরীক্ষা করার পর তিন দিন বন্ধ থাকার শেষে রোববার সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি আবার সচল করা হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কা থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঝুঁকি কেটে যাওয়ায় পরবর্তী সময়ে ওয়েবসাইটটি পুনরায় চালু করা হয়েছে।

তবে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট বন্ধ থাকলেও গত তিন দিনে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন স্বাভাবিক ছিল। ফলে গ্রাহকদের ব্যাংকিং লেনদেনে কোনো সমস্যা হয়নি বলে জানানো হয়েছে।

এদিকে, ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সরকারি সেবা, ব্যাংকিং, ই-কমার্স, সংবাদমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের কার্যক্রমে ইন্টারনেট ও সফটওয়্যারের ওপর ব্যাপক নির্ভরশীলতার কারণে এ ধরনের ত্রুটি বড় ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে।

নিরাপত্তাত্রুটির খবর সামনে আসার পর গত বুধবার রাত থেকে বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজেদের ওয়েবসাইট বন্ধ রাখে। এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সতর্ক অবস্থান নেয়। তবে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য অনুযায়ী, বর্তমানে ব্যাংকিং লেনদেন স্বাভাবিক রয়েছে এবং গ্রাহকদের লেনদেন নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে