×
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

২৫ অক্টোবর থেকে সোনার দামে পরিবর্তন

২০২৬ অক্টোবর ২৫ ১১:১৯:১৮
২৫ অক্টোবর থেকে সোনার দামে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। নতুন নির্ধারিত দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সোনার নতুন মূল্য নির্ধারণ করেছে। এ সিদ্ধান্ত নেওয়া হয় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে।

পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়।

সোনার দাম কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে গয়না কেনার ক্ষেত্রে নির্ধারিত সোনার দামের পাশাপাশি মজুরি ও ভ্যাটসহ অন্যান্য খরচ যুক্ত হতে পারে। ফলে দোকানভেদে গয়নার চূড়ান্ত দাম ভিন্ন হতে পারে।

বাজুসের বিজ্ঞপ্তিতে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সরবরাহ করা তথ্যে ২১, ১৮ ও সনাতন পদ্ধতির সোনার নতুন দাম উল্লেখ করা হয়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে