×
ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বাংলাদেশ নিয়ে সাংবাদিক ময়ূখের ১৮০ ডিগ্রি ভোল্টবদল

২০২৬ অক্টোবর ২২ ২০:৩৪:৪১
বাংলাদেশ নিয়ে সাংবাদিক ময়ূখের ১৮০ ডিগ্রি ভোল্টবদল

নিজস্ব প্রতিবেদক: টেলিভিশন পর্দায় দাঁড়িয়ে যিনি একসময় চরম উগ্রতা প্রকাশ করে বলেছিলেন—‘বাংলাদেশ থাকবে না, ভেঙে টুকরো টুকরো করা হবে, চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাবে’, সেই বিতর্কিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের কণ্ঠেই এবার শোনা গেল সম্পূর্ণ ভিন্ন সুর।

বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার বর্ণাঢ্য, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ আয়োজন দেখে রীতিমতো মুগ্ধতা প্রকাশ করেছেন রিপাবলিক বাংলার এই সাংবাদিক। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অকপটে লিখেছেন—‘শাবাশ বাংলাদেশ!’

বিগত সময়ে বাংলাদেশবিরোধী নানা মনগড়া ও উসকানিমূলক মন্তব্য করে দুই বাংলার নেটিজেনদের কাছে ব্যাপক সমালোচিত হয়েছিলেন ময়ূখ রঞ্জন ঘোষ। তবে ২০২৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত দুর্গাপূজার সার্বিক পরিবেশ তাঁর সেই বিদ্বেষমূলক মনোভাবকে ভুল প্রমাণ করেছে। দুর্গাপূজার জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশ দেখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ বার্তা দিয়ে বাংলাদেশের প্রশংসা করেছেন তিনি।

ময়ূখ রঞ্জন ঘোষকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে বন্দরনগরী চট্টগ্রামের মণ্ডপগুলোর দৃষ্টিনন্দন কারুকাজ ও আলোকসজ্জা।তিনি কলকাতার পূজা পুরস্কার আয়োজকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কলকাতার আয়োজকদের উচিত অন্তত একটি করে বিশেষ সম্মাননা পুরস্কার কুরিয়ার করে চট্টগ্রামের মণ্ডপগুলোতে পাঠানো।

চট্টগ্রামের পূজাগুলোর মধ্যে তিনি কোতোয়ালির ষোড়শীকুঞ্জ সার্বজনীন পূজা উদযাপন পরিষদ এবং উত্তর কাট্টলীর তালুকদার বাড়ি বাণী মন্দির প্রাঙ্গণকে যৌথভাবে ১ নম্বরে রেখেছেন। এছাড়া খলিফাপট্টি ও ব্রজধাম স্মৃতি সংসদের মণ্ডপগুলোরও প্রশংসা করেন তিনি।

ময়মনসিংহ শহরের দুর্গাবাড়ী রোডের ঐতিহাসিক সিঁদুর খেলার শোভাযাত্রার দৃশ্য দেখে ময়ূখ নিজের মুগ্ধতা প্রকাশ করে বলেন, ওই ভিডিও দেখে তাঁর নিজেরই সেখানে ছুটে যেতে ইচ্ছে করছিল।

শোভাযাত্রায় ওপার বাংলার চিত্রনায়ক দেবের ‘ভজ গৌরাঙ্গের নাম রে’ গানের তালে সনাতনীদের নাচকে তিনি দারুণ বলে আখ্যায়িত করেন।একই সঙ্গে তিনি পরামর্শ দেন, আগামী বছর কলকাতার দেবের পাশাপাশি ঢালিউড মেগাস্টার শাকিব খানের গানও যেন মণ্ডপগুলোতে বাজানো হয়, তাহলে উৎসবের আমেজ আরও জমে উঠবে।

এছাড়া কুমিল্লার রথযাত্রা এবং বরুড়া উপজেলায় দীর্ঘ বিরতির পর ঐতিহ্যবাহী পূজার পুনরাবৃত্তিকে অত্যন্ত ইতিবাচক ও স্বস্তির সংবাদ বলে উল্লেখ করেন তিনি।বাংলাদেশে আসার ইচ্ছা ও সনাতনীদের প্রতি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ আগামী বছর সশরীরে বাংলাদেশে এসে পায়ে হেঁটে বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখার এবং ফুচকা ও মসলা কোলা খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

সবশেষে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে নিজের শিকড় ও অস্তিত্ব ধরে রাখার বার্তা দিয়ে তিনি লেখেন: "জমি ছেড়ো না। নিজের শিকড় বদলাতে দিও না। ব্যাস এইটুকুই।"

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের মূলধারার কিছু সংবাদমাধ্যম দীর্ঘদিন ধরে যে নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছিল, সেই শিবিরেরই অন্যতম মুখ ময়ূখ রঞ্জন ঘোষের এই প্রকাশ্য স্বীকারোক্তি সেই অপপ্রচারকে বড় ধাক্কা দিয়েছে। বাংলাদেশের বর্ণাঢ্য দুর্গাপূজা আবারও প্রমাণ করেছে—এই দেশ সকল ধর্মের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের এক অনন্য ঠিকানা।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে