×
ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, জরুরি সতর্কতা জারি

২০২৬ অক্টোবর ২২ ০০:০৩:৩৬
সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, জরুরি সতর্কতা জারি

ডেস্ক রিপোর্ট: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে উত্তেজনার মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই পরিস্থিতিতে নগরীর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ অক্টোবর) রিয়াদকে লক্ষ্য করে হুথিরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানা গেছে। তবে সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই মাঝআকাশে ধ্বংস করার দাবি করেছে সৌদি আরব। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রিয়াদের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ থেকে নাগরিকদের মোবাইল ফোনে আগাম সতর্কবার্তা পাঠানো হয়। একই সঙ্গে সবাইকে নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বার্তা সংস্থা এএফপির সাংবাদিকসহ স্থানীয় বাসিন্দারা রাজধানীতে বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে