×
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী

২০২৬ অক্টোবর ১৩ ২০:৪৪:৩২
মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং সংসদ সদস্য পদ থেকে আচমকাই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির তথ্য ও সম্প্রচার এবং সংসদবিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে তিনি তামিলনাড়ু থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার এই সদস্য তার বর্তমান পদ ছেড়ে পুরোপুরি মন দিতে চান তৃণমূল স্তরের রাজনীতিতে। বিশেষ করে ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে তামিলনাড়ু রাজ্যে বিজেপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সরাসরি অনুরোধপত্র পাঠিয়েছেন এল মুরুগান। তামিলনাড়ু রাজ্যে দলের শেকড় আরও গভীরে প্রোথিত করতে এবং সার্বিক সময় ও মনোযোগ সেখানে নিবেদন করতেই তার এই অভিনব পদত্যাগ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনেন মুরুগান। সেখানে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বে দেশ এবং তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি গৌরবময় অধ্যায়।

পোস্টে এল মুরুগান আরও স্পষ্ট করেন যে, এখন তার মূল লক্ষ্য হলো একেবারে তৃণমূল পর্যায়ে ফিরে যাওয়া এবং দলীয় নেতাকর্মীদের পাশে থেকে কাজ করা। ২০২৯ সালের জাতীয় নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপিকে অপ্রতিরোধ্য শক্তিতে রূপ দিতে তিনি তার সমস্ত সময় উৎসর্গ করতে চান। তার মূল মন্ত্র— সবার আগে দেশ, তারপরে দল এবং সবার শেষে নিজের ব্যক্তিগত স্বার্থ।

রাজনৈতিক মহলের মতে, ঠিক এমন এক সময়ে এল মুরুগানের পদত্যাগের ঘটনাটি ঘটল, যখন দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের গুঞ্জন চারদিকে জোরালো হচ্ছে। এর আগে জ্বালানিমন্ত্রী হারদীপ সিং পুরীসহ বেশ কয়েকজন মন্ত্রী ও রাজ্যসভা সংসদ সদস্যকে পুনরায় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই মূলত এই রাজনৈতিক জল্পনা শুরু হয়েছিল।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে