×
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে

২০২৬ অক্টোবর ১৩ ০৯:১৫:৪১
বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে পৌঁছালে কয়েকজন প্রবাসী বাংলাদেশি তাকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় উপস্থিত কয়েকজন তাকে উদ্দেশ করে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’ এবং ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’সহ বিভিন্ন মন্তব্য করছেন।

ভিডিওতে আরও শোনা যায়, কয়েকজন তাকে বাংলাদেশের হাজারো পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে অভিযুক্ত করে স্লোগান দিচ্ছেন। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় ড. ইউনূস ও তার সঙ্গে থাকা লামিয়া মোর্শেদ দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান। তবে যারা তাকে ঘিরে মন্তব্য করেছেন, তাদের পরিচয় এবং ঘটনার পেছনের বিস্তারিত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে