কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: একটি কাগুজে প্রতিষ্ঠানের নামে ৫৪৫ কোটি টাকা ঋণ অনুমোদন এবং সেই অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তাঁর ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুযায়ী, স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে তিন দফায় ঋণ অনুমোদন করে এর মধ্যে ৫৩৮ কোটি ১৬ লাখ ২৪ হাজার ৪৮২ টাকা বিতরণ বা উত্তোলন করা হয়। ব্যাংকিং আইন অমান্য করে এক দিনেই সর্বোচ্চ ২৩০ কোটি টাকা উত্তোলনের অভিযোগও রয়েছে।
সালমান এফ রহমান ছাড়া এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আইএফআইসি ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান ও সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমান, স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল্লাহ আল-মনজুর এবং পরিচালক ইশরাত জাহান লাইজু।
ব্যাংকটির সাবেক পরিচালক সুধাংশু শেখর বিশ্বাস, শাহ মনজুরুল হক, এ আর এম নজমুস ছাকিব, কামরুন নাহার আহমেদ, মো. গোলাম মোস্তফা, মো. জাফর ইকবাল ও রাবেয়া জামালীও মামলার আসামি।
এ ছাড়া আসামির তালিকায় রয়েছেন আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সৈয়দ মনসুর মোস্তফা, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম সারোয়ার, উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, তৎকালীন উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হাসনাত ও উপব্যবস্থাপনা পরিচালক মনিতুর রহমান।
মামলার অন্য আসামিরা হলেন ব্যাংকটির হেড অব ট্রেজারি মোহাম্মদ শাহিন উদ্দিন, হেড অব ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন সৈয়দ হাসানুজ্জামান, সাবেক হেড অব অপারেশন হেলাল আহমেদ, সাবেক ডিএমডি, সিসিও ও সিআরও ইকবাল পারভেজ চৌধুরী, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক শাহ মো. মঈনউদ্দিন, তৎকালীন চিফ ম্যানেজার হোসাইন শাহ আলী ও মো. জুলফিকার আলী চাকদার, রিলেশনশিপ ম্যানেজার তাসলিমা আক্তার এবং তৎকালীন রিলেশনশিপ ম্যানেজার সালমান মাহবুব।
দুদকের মামলার নথি ও সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্যে বলা হয়েছে, স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে তিন দফায় ৫৪৫ কোটি টাকার ওভারড্রাফট (ওডি) ঋণ অনুমোদন করা হয়। এর বিপরীতে বিতরণ বা উত্তোলন করা হয়েছে ৫৩৮ কোটি ১৬ লাখ ২৪ হাজার ৪৮২ টাকা। অভিযোগ রয়েছে, ব্যাংকিং আইন ও বিধিবিধান উপেক্ষা করে এক দিনে সর্বোচ্চ ২৩০ কোটি টাকা পর্যন্ত উত্তোলন করা হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ সংস্থাটির উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান মামলাটি করেন। এতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
দুদকের অভিযোগ অনুযায়ী, স্কাইমার্কের নামে অনুমোদিত ঋণের অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবসায়িক কাজে ব্যয় করা হয়নি; বরং তা আত্মসাৎ করা হয়েছে। পরবর্তী সময়ে অর্থের প্রকৃতি, উৎস ও গন্তব্য গোপন করার উদ্দেশ্যে সালমান এফ রহমানের মালিকানাধীন বা তাঁর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং বেক্সিমকো গ্রুপের একাধিক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করা হয়।
মামলার নথিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের জানুয়ারিতে মাত্র তিন দিনে স্কাইমার্কের নামে অনুমোদিত ঋণ থেকে নগদে ৫২ কোটি ৩৩ লাখ টাকা উত্তোলন করা হয়। এ ছাড়া ব্যাংকিং আইন না মেনে এক দিনে সর্বোচ্চ ২৩০ কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। দুদকের দাবি, ঋণের অর্থ ব্যবসায়িক কাজে ব্যবহার না করে আত্মসাৎ করা হয় এবং পরে অর্থের গন্তব্য আড়াল করতে প্রায় পুরো অর্থই সালমান এফ রহমানের মালিকানা বা স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং বেক্সিমকোসহ অন্যান্য প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা করা হয়।
তিন দফায় ৫৪৫ কোটি টাকার ঋণ অনুমোদন
দুদকের নথি অনুসারে, স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে প্রথম দফায় ২০২২ সালের ২৩ আগস্ট ৯০ কোটি টাকার ওভারড্রাফট ঋণ অনুমোদন করা হয়। পরে ২০২৩ সালের ১০ জানুয়ারি ঋণসীমা বাড়িয়ে ১৪৫ কোটি টাকা নির্ধারণ করা হয়।
দুদকের অভিযোগ, আগের ৯০ কোটি টাকার ঋণের অর্থ যথাযথভাবে ব্যবহার করা হয়েছে কি না, প্রতিষ্ঠানের হিসাবের লেনদেন কেমন, ব্যবসায়িক সক্ষমতা কতটুকু এবং ঋণ পরিশোধের সামর্থ্য রয়েছে কি না—এসব বিষয় যথাযথভাবে যাচাই না করেই ঋণসীমা বৃদ্ধির সুপারিশ ও অনুমোদন দেওয়া হয়।
ঋণসীমা ১৪৫ কোটি টাকায় উন্নীত হওয়ার পর ২০২৩ সালের ১২, ১৫ ও ১৭ জানুয়ারি তিন দিনে নগদে ৫২ কোটি ৩৩ লাখ টাকা উত্তোলন করা হয়। স্কাইমার্কের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকের যৌথ স্বাক্ষরিত চেকের মাধ্যমে এসব টাকা তোলা হয়।
দুদকের ভাষ্য অনুযায়ী, উত্তোলিত অর্থ প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমে ব্যয় না করে আত্মসাৎ করা হয়। পরে আইএফআইসি ব্যাংকের একই শাখা থেকে তোলা অর্থের প্রায় পুরোটাই ব্যাংকটির বিভিন্ন শাখায় সালমান এফ রহমানের মালিকানাধীন বা স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বেক্সিমকো লিমিটেডসহ অন্যান্য প্রতিষ্ঠানের চলতি, ঋণ ও অন্যান্য হিসাবে জমা করা হয়।
অর্থাৎ, স্কাইমার্কের নামে ঋণ অনুমোদন ও নগদে অর্থ উত্তোলনের পর সেই অর্থ প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কর্মকাণ্ডে ব্যবহার না করে সালমান এফ রহমানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ করেছে দুদক। নথিতে এসব অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগও আনা হয়েছে।
পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৫ জুন আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮৮৯তম সভায় স্কাইমার্কের ঋণসীমা ১৪৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫৪৫ কোটি টাকা করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
দুদকের অভিযোগ, ঋণসীমা বাড়ানোর ক্ষেত্রেও স্কাইমার্কের প্রকৃত ব্যবসায়িক সক্ষমতা, পূর্ববর্তী ঋণের অর্থের ব্যবহার, ঋণ পরিশোধের সামর্থ্য এবং পর্যাপ্ত জামানত রয়েছে কি না, তা যথাযথভাবে যাচাই করা হয়নি।
ঋণসীমা বাড়ানোর পর মাত্র চার কার্যদিবসের মধ্যে বর্ধিত ৪০০ কোটি টাকার প্রায় পুরোটাই উত্তোলন করা হয়। নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৭ ও ৩০ জুন এবং ৩ ও ৭ জুলাই স্কাইমার্কের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকের যৌথ স্বাক্ষরিত চেকের মাধ্যমে নগদে ৩৯৪ কোটি টাকা তোলা হয়। পাশাপাশি ট্রান্সফার চেকের বিপরীতে পে-অর্ডারের মাধ্যমে উত্তোলন করা হয় আরও ১ কোটি ৫৬ লাখ ৮৯ হাজার ৮৮২ টাকা।
এই চার কার্যদিবসে মোট ৩৯৫ কোটি ৫৬ লাখ ৮৯ হাজার ৮৮২ টাকা বিতরণ বা উত্তোলন করা হয় বলে দুদকের নথিতে উল্লেখ রয়েছে।
দুদকের দাবি, নগদে উত্তোলন করা ৩৯৪ কোটি টাকা সালমান এফ রহমানের স্বার্থসংশ্লিষ্ট বেক্সিমকো লিমিটেডসহ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান এবং অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে আইএফআইসি ব্যাংকের বিভিন্ন শাখায় পরিচালিত চলতি, ঋণ ও অন্যান্য হিসাবে জমা করা হয়।
নথিতে অর্থ জমা হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেক্সিমকো লিমিটেড, বেক্সটেক্স লিমিটেড, বেক্সিমকো ফ্যাশন লিমিটেড, অ্যাপট্রিন ট্রেডিং লিমিটেড, টিখ বিল্ড কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ব্রাইটস্টার লিমিটেড, এক্সিস বিজনেস লিমিটেড, সানস্টার বিজনেস লিমিটেড, ফারইস্ট বিজনেস লিমিটেড, আলফা এন্টারপ্রাইজ লিমিটেড, নর্থস্টোন ইঞ্জিনিয়ারিং লিমিটেড, আর অ্যান্ড আর হোল্ডিংস লিমিটেড, ক্রিস্টাল কনস্ট্রাকশন ও সেন্ট্রাল ল্যান্ডের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠানের নাম নথিতে রয়েছে।
দুদকের অভিযোগ, এসব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে।
জামানত নিয়ে প্রশ্ন, ঋণ আদায় অনিশ্চিত
দুদকের নথিতে বলা হয়েছে, ৫৪৫ কোটি টাকার ওভারড্রাফট ঋণের বিপরীতে নতুন করে ৬৫০ শতাংশ জমি জামানত হিসেবে দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। তবে ওই জমির মালিকানা ও তফসিলসংক্রান্ত পরিচয় স্পষ্ট ছিল না। ডেফারেল মর্টগেজ রেখে ঋণ অনুমোদন ও বিতরণ করা হলেও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট জমির বন্ধক গ্রহণ করা হয়নি বলে নথিতে উল্লেখ রয়েছে।
দুদকের অভিযোগ, জামানতসংক্রান্ত এসব অনিয়মের কারণে ব্যাংকের ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়েছে এবং আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হয়েছে।
ঋণের বিপরীতে তৃতীয় পক্ষের মালিকানাধীন বেক্সিমকো লিমিটেডের ১ কোটি ৩৫ লাখ শেয়ার লিয়েন রাখার বিষয়টিও নথিতে উঠে এসেছে। ২০২৬ সালের ২ আগস্টের বাজারমূল্য অনুসারে, এসব শেয়ারের মূল্য ছিল ৩১ কোটি ২০ লাখ টাকা।
সব মিলিয়ে স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে তিন দফায় ৫৪৫ কোটি টাকার ওভারড্রাফট ঋণ অনুমোদন করা হয়। দুদকের নথি অনুযায়ী, এর মধ্যে নগদে ৫৩৫ কোটি ৮৮ লাখ টাকা এবং অর্থ স্থানান্তরের মাধ্যমে ২ কোটি ২৮ লাখ ২৪ হাজার ৪৮২ টাকা বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে বিতরণ বা উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩৮ কোটি ১৬ লাখ ২৪ হাজার ৪৮২ টাকা।
ঋণের অর্থ বিতরণ ও উত্তোলনের ঘটনায় ব্যাংকের আর্থিক ঝুঁকিও বেড়েছে বলে দুদকের নথিতে উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, অনুমোদিত ৫৪৫ কোটি টাকার ঋণের বিপরীতে ২০২৬ সালের ২৩ জুলাই পর্যন্ত সুদ ও অন্যান্য চার্জসহ স্কাইমার্কের ঋণস্থিতি দাঁড়িয়েছে ৬০৪ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৪৭৬ টাকা।
দুদকের সার্বিক অনুসন্ধানে স্কাইমার্কের ব্যবস্থাপনা এবং আইএফআইসি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা, প্রধান কার্যালয়ের ঋণসংক্রান্ত কমিটি, ব্যাংক ব্যবস্থাপনা, নির্বাহী কমিটি ও পরিচালনা পর্ষদের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে যোগসাজশের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি প্রতারণা, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগও রয়েছে।
দুদকের অভিযোগ অনুযায়ী, ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসায়িক অস্তিত্ব, পূর্ববর্তী ঋণের ব্যবহার, আর্থিক সক্ষমতা, জামানত, ব্যবসায়িক কার্যক্রম এবং ঋণ পরিশোধের সামর্থ্য যথাযথভাবে যাচাই না করেই ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়েছে।
যা বলছে দুদক
এ বিষয়ে দুদকের কর্মকর্তা মো. সাইদুর রহমান খান জানান, স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে তিন দফায় মোট ৫৪৫ কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়েছিল। এর বিপরীতে ৫৩৮ কোটি ১৬ লাখ ২৪ হাজার ৪৮২ টাকা বিতরণ করা হয়েছে। সুদ ও অন্যান্য চার্জ যুক্ত হয়ে ২০২৬ সালের ২৩ জুলাই পর্যন্ত আইএফআইসি ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ৬০৪ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৪৭৬ টাকা।
তিনি বলেন, ঋণের অর্থ বিতরণের পর এক দিনেই সর্বোচ্চ ২৩০ কোটি টাকা পর্যন্ত উত্তোলন করা হয়েছে, যা ব্যাংকিং আইনবিরোধী। এ ঘটনায় বিভিন্ন ব্যাংকিং আইন লঙ্ঘন করা হয়েছে বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।
মো. সাইদুর রহমান খানের ভাষ্য অনুযায়ী, সালমান এফ রহমান স্কাইমার্ক নামে একটি কাগুজে প্রতিষ্ঠান গঠন করে তিন দফায় ৫৪৫ কোটি টাকার ঋণ অনুমোদন করেন। এর বিপরীতে ৫৩৮ কোটি ১৬ লাখ ২৪ হাজার ৪৮২ টাকা বিতরণের পর আত্মসাৎ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ওই অর্থ সালমান এফ রহমানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে বলে দুদকের দাবি।
দুদকের এই কর্মকর্তা আরও বলেন, ঋণ অনুমোদন, বিতরণ ও অর্থ স্থানান্তরের এসব কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা এবং আইএফআইসি ব্যাংকের নিজস্ব নীতিমালা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়েছে।
এসএ খান/
পাঠকের মতামত:
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)





