বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। সোমবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি।
তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ চিঠি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার বিষয়টি জানিয়েছে। ভারতে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পণ্য পরিবহন বন্ধ থাকবে। অন্যদিকে, বাংলাদেশে ২০ থেকে ২৪ অক্টোবর সরকারি ছুটি থাকায় এ সময় বেনাপোল বন্দর দিয়েও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ১৮ ও ১৯ অক্টোবর বন্দরে পণ্য ওঠানো-নামানো, খালাস ও শুল্কায়ন কার্যক্রম স্বাভাবিক থাকবে। এ সময় ভারতীয় ট্রাকচালকেরা পণ্য খালাসের পর খালি ট্রাক নিয়ে নিজ দেশে ফিরে যেতে পারবেন। আগামী ২৫ অক্টোবর সকাল থেকে বন্দরের মাধ্যমে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বন্দর সূত্রে জানা গেছে, বেনাপোল দিয়ে প্রতিদিন ভারত থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ ট্রাক পণ্য আমদানি হয়। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় প্রায় ১০০ ট্রাক পণ্য। শিল্পের কাঁচামালসহ বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ স্থলবন্দর।
পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ২৫ অক্টোবর থেকে কার্যক্রম আবার শুরু হবে। এ সময় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানো হলে বিশেষ ব্যবস্থায় তা খালাস করা হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। দুর্গাপূজা উপলক্ষে যাত্রী চলাচল বাড়তে পারে বলে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- বিয়ের সিদ্ধান্ত অতঃপর ভারতে গিয়ে বিপাকে কানাডার নারী
- রাজনীতি নয়, শর্তের মঞ্চে আমির হামজা
- ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যে দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা
- সিলকো ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- দ্য পেনিনসুলা চিটাগংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সোনারগাঁও টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্দো-বাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২০২৭ সালে যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্স, যেসব যোগ্যতা লাগবে
- শেফার্ড ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- দেশবন্ধু পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকোর সম্পূর্ণ মালিকানাধীন নতুন সাবসিডিয়ারি গঠনের অনুমোদন
- হাসিনার ফেরা নিয়ে ভারতের গণমাধ্যমের বিস্ফোরক তথ্য
- বসুন্ধরা পেপারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মেঘনা সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- প্রভাতী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- হাক্কানি পাল্পের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার্মা এইডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সেন্ট্রাল ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিমা ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আনলিমা ইয়ার্নের প্রথম প্রান্তিক প্রকাশ
- লাভেলো আইস্ক্রিমের প্রথম প্রান্তিক প্রকাশ
- গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্দোবাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সাফকো স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- বারাকা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- তসরিফা ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিডি থাই ফুডের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিডি থাই অ্যালুমিনিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির প্রথম প্রান্তিক প্রকাশ
- শীর্ষ ধনীর তালিকায় বিল গেটসের পতন, এগিয়ে গেলেন যারা
- ডিএসইতে বাজার মূলধনের পতন, লেনদেন বাড়ল প্রায় ৭০০ কোটি টাকা
- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের প্রথম প্রান্তিক প্রকাশ
- ১৭২ দেশের নাগরিকের জন্য ভারতের ভিসায় নতুন সুবিধা
- ওয়াটা কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- সৌদি-তুরস্কসহ ১৮ দেশের বিবৃতি, ইসরাইলকে মানতে হবে শর্ত
- ২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- সামিট পোর্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে স্বস্তি-অস্বস্তির দোলাচল, তিন খাতে সবুজ সংকেত
- প্রিমিয়ার সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সায়হাম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদ্যুৎ ছাড়াই ফোন চার্জ করবেন কিভাবে জেনে নিন
- সোনালী পেপারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজার থেকে ৬১২ কোটি টাকা তুলতে আইপিওতে আসছে ছয় প্রতিষ্ঠান
- বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ
জাতীয় এর সর্বশেষ খবর
- রাজনীতি নয়, শর্তের মঞ্চে আমির হামজা
- ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যে দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা
- হাসিনার ফেরা নিয়ে ভারতের গণমাধ্যমের বিস্ফোরক তথ্য













