×
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

২০২৬ অক্টোবর ১২ ২২:৫৮:২৬
এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। আলোচ্য বছরে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২০ টাকা ৫৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১৪ টাকা ২০ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ১৩ টাকা ৫৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৫৮ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯২ টাকা ৯৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর, বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে