×
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র

২০২৬ অক্টোবর ১৩ ০৯:২১:৪৯
ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র

নিজস্ব প্রতিবেদক: বর্তমান ডিজিটাল যুগে সরকার পতনের সমীকরণ আর প্রথাগত সামরিক অভ্যুত্থান বা বিদেশী আগ্রাসনের ওপর নির্ভর করছে না। এখনকার সময়কার সবচেয়ে শক্তিশালী ও নীরব অস্ত্র হলো ইন্টারনেট এবং অ্যালগরিদম। সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে বিশ্ব রাজনীতিতে এই ‘ডিজিটাল গিলোটিং’ বা প্রযুক্তিগত প্রভাবের বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্বজুড়ে টেক জায়ান্টরা এখন রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পরোক্ষভাবে বড় ভূমিকা রাখছে। সরকার যখন সাধারণ মানুষের মতামতের তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখায়, তখন প্রযুক্তি কোম্পানিগুলো তাদের অ্যালগরিদমের মানদণ্ড পরিবর্তন করে দেয়। এর ফলে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ছোট ছোট বিক্ষোভ বা প্রতিবাদগুলো মুহূর্তের মধ্যেই ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের মানুষের টাইমলাইনে পৌঁছে যায়, যা সরকারের জন্য একটি বড় রাজনৈতিক ঝুঁকি হয়ে দাঁড়ায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে নিজেকে অজেয় মনে করে আসলেও বর্তমানের প্রযুক্তিগত বাস্তবতায় তিনি এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। একদিকে তার উগ্র হিন্দুত্ববাদী নীতি, অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতিতে তার ‘ডাবল গেম’ বা দ্বিমুখী অবস্থান—বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সাথে তার সম্পর্কের টানাপোড়েন তৈরি করেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মতো ব্যক্তিত্বদের পরোক্ষ সমালোচনা বা বিদ্রূপাত্মক টুইটগুলো মোদী সরকারের কফিনে শেষ পেরেক হিসেবে কাজ করছে।

ইলন মাস্ক এবং তার মালিকানাধীন প্লাটফর্ম ‘এক্স’ বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম বড় ‘ন্যারেটিভ সেটার’ হিসেবে আবির্ভূত হয়েছে। মোদী সরকার তার সমালোচনা ঠেকাতে বা ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও, প্রযুক্তির এই নিয়ন্ত্রক তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। সরকারের কোনো বিতর্কিত সিদ্ধান্ত বা বিরোধী কণ্ঠের প্রতি নিপীড়নের খবর মুহূর্তে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পেছনে এই প্ল্যাটফর্মগুলো বিশাল প্রভাব রাখছে।

বিশ্লেষকদের মতে, সরকার যখন সাধারণ মানুষের কণ্ঠকে ভয় পায়, তখনই তারা কঠোর দমন-পীড়নের পথে হাঁটে। কিন্তু বর্তমান ডিজিটাল যুগে মানুষের স্মার্টফোন থেকে প্রতিবাদী কণ্ঠ বা ভিডিও মুছে ফেলা প্রায় অসম্ভব। ভারতের রাজপথে তরুণদের আন্দোলন এবং সরকারের বিরুদ্ধে প্রযুক্তিগত এই লড়াই নির্দেশ করছে যে, মোদী সরকার এখন এমন এক অস্তিত্বের সংকটে পড়েছে যা প্রথাগতভাবে দমন করা কঠিন। ইতিহাসের পাতায় দেখা গেছে, অহংকারী শাসকদের পতন সব সময় একই পরিণতির দিকে এগিয়েছে—আর এখন সময় এসেছে এটি দেখার যে, এই প্রযুক্তিগত সাইক্লোন ভারতের বর্তমান রাজনৈতিক চালচিত্র কতটা বদলে দিতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে