বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
নিজস্ব প্রতিবেদক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিজেপির সাবেক বিধায়ক বিক্রম সিংয়ের মেয়ে যশস্বিনী রাজে সিং। তাঁর দাবি, দিল্লির একটি গুরুদ্বারার কাছে পার্কে বসে থাকার সময় তাঁকে আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে এ তথ্য জানিয়েছে যুগান্তর।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আটকের কথা জানান যশস্বিনী। তিনি লেখেন, বাংলা সাহিব গুরুদ্বারের কাছে একটি পার্কে বসে থাকার কারণে তাঁকে আটক করা হয়েছে। সে সময় তাঁকে কেশবপুরম থানায় রাখা হয়েছিল বলেও জানান তিনি।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ ঘিরে দিল্লিজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ৪০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছিল। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় ব্যারিকেড বসানোর পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। এ সময় রাজধানীর বিভিন্ন স্থান থেকে দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কে এই যশস্বিনী রাজে সিং?
যশস্বিনী রাজে সিং উত্তরপ্রদেশের ফতেহপুর সদর আসনের সাবেক বিজেপি বিধায়ক বিক্রম সিংয়ের মেয়ে। এর আগে চলতি বছরের জুন ও জুলাইয়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনেও অংশ নিয়েছিলেন তিনি। ওই আন্দোলনে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়েছিল। সে সময়ও সিজেপির আন্দোলনকে সমর্থন করেছিলেন যশস্বিনী বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বিক্ষোভে আটক বিরোধী দলের নেতারাও
দিল্লির বিক্ষোভ ঘিরে বিরোধী দলের একাধিক নেতা এবং চার সাবেক মুখ্যমন্ত্রীকে আটক করার খবরও প্রকাশিত হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, কেরালার পিনারাই বিজয়ন এবং ত্রিপুরার মানিক সরকার।
প্রতিবেদন অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে মধ্য দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকা থেকে দলের কয়েকজন সংসদ সদস্যসহ আটক করা হয়। বিক্ষোভস্থলে যেতে বাধা দেওয়ার পর তিনি একটি বাসস্ট্যান্ডে বসে পড়েন। পরে তাঁকে এবং দলের পাঁচ সংসদ সদস্যকে পুলিশ বাসে তুলে নিয়ে যায়। আটক সংসদ সদস্যদের মধ্যে ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেনের নামও উল্লেখ করা হয়েছে।
পুলিশের পদক্ষেপের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখে ব্যান্ডেজ লাগিয়ে বসে থাকতে দেখা যায়। এ সময় তিনি অভিযোগ করেন, সরকার তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করছে। পাশাপাশি, ‘ইন্ডিয়া’ জোট মানুষের কণ্ঠস্বর আরও শক্তিশালী করতে লড়াই চালিয়ে যাবে বলেও জানান তিনি।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে শুরু হওয়া এই বিক্ষোভে সাধারণ আন্দোলনকারী, শিক্ষার্থী, রাজনৈতিক নেতা এবং বিজেপির সাবেক বিধায়কের মেয়ের আটকের ঘটনা দিল্লির রাজনৈতিক পরিস্থিতিকে আরও আলোচনায় এনেছে। তবে যশস্বিনীসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে এবং তাঁদের পরবর্তী আইনি অবস্থান কী, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য গুরুত্বপূর্ণ।
মুয়াজ/
পাঠকের মতামত:
- প্রভাতী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- হাক্কানি পাল্পের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার্মা এইডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সেন্ট্রাল ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিমা ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আনলিমা ইয়ার্নের প্রথম প্রান্তিক প্রকাশ
- লাভেলো আইস্ক্রিমের প্রথম প্রান্তিক প্রকাশ
- গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্দোবাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সাফকো স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- বারাকা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- তসরিফা ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিডি থাই ফুডের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিডি থাই অ্যালুমিনিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির প্রথম প্রান্তিক প্রকাশ
- শীর্ষ ধনীর তালিকায় বিল গেটসের পতন, এগিয়ে গেলেন যারা
- ডিএসইতে বাজার মূলধনের পতন, লেনদেন বাড়ল প্রায় ৭০০ কোটি টাকা
- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের প্রথম প্রান্তিক প্রকাশ
- ১৭২ দেশের নাগরিকের জন্য ভারতের ভিসায় নতুন সুবিধা
- ওয়াটা কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- সৌদি-তুরস্কসহ ১৮ দেশের বিবৃতি, ইসরাইলকে মানতে হবে শর্ত
- ২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- সামিট পোর্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে স্বস্তি-অস্বস্তির দোলাচল, তিন খাতে সবুজ সংকেত
- প্রিমিয়ার সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সায়হাম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদ্যুৎ ছাড়াই ফোন চার্জ করবেন কিভাবে জেনে নিন
- সোনালী পেপারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরডি ফুডের প্রথম প্রান্তিক প্রকাশ
- কপারটেক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- মমতাজের পুরুষ ভার্সন ও ‘আওয়ামীপনা’ নিয়ে যা বললেন ব্যারিস্টার ফুয়াদ
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
- গোপনে দেশে এসে যেভাবে লন্ডনে ফিরে যান অভিনেতা
- সংসদে মেজাজ হারানোর কারণ জানালেন মিতু
- গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ
- ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশের চিকিৎসকদের নিয়ে মির্জা আব্বাসের মন্তব্য
- খুলনা পাওয়ার কোম্পানির প্রথম প্রান্তিক প্রকাশ
- জাকির নায়েকের প্রতিষ্ঠিত সংগঠনের ওপর ভারতের কঠোর পদক্ষেপ
- সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত
- আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- করপোরেট সুশাসনে সেরা স্বীকৃতি পেল শেয়ারবাজারের ৪৪ প্রতিষ্ঠান
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজার থেকে ৬১২ কোটি টাকা তুলতে আইপিওতে আসছে ছয় প্রতিষ্ঠান
- বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ













