পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া স্বর্ণালংকার, রুপা ও বৈদেশিক মুদ্রার হিসাব সম্পন্ন হয়েছে। দানবাক্সগুলোতে পাওয়া গেছে প্রায় ২৫ কেজি সোনা-রুপা এবং ১৭টি দেশের মুদ্রা। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা ধরে এসব মূল্যবান সামগ্রীর ওজন, স্বর্ণের ক্যারেট ও বৈদেশিক মুদ্রার পরিমাণ যাচাই করা হয়।
জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কার্যক্রম পরিচালিত হয়। স্বর্ণালংকার ও রুপার ওজন নির্ধারণের কাজে জেলা জুয়েলারি সমিতির ১০ জন সদস্য অংশ নেন। গণনা শেষে দেখা যায়, দানবাক্সে জমা হয়েছে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালংকার, যার ওজন প্রায় ১২ দশমিক ১৮ কেজি। এ ছাড়া পাওয়া গেছে ১ হাজার ৮৮ ভরি রুপা, যার ওজন প্রায় ১২ দশমিক ৬৯ কেজি। সব মিলিয়ে সোনা ও রুপার মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৪ দশমিক ৮৭ কেজি।
মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, গণনার আগে এসব মূল্যবান সামগ্রী জেলা প্রশাসনের ট্রেজারিতে সংরক্ষিত ছিল। এ জন্য ব্যবহার করা হয়েছিল মাঝারি আকারের ৯টি প্লাস্টিকের কনটেইনার ও সিলগালা করা ৬টি খাম।
স্বর্ণালংকার ও রুপার পাশাপাশি দানবাক্সে মিলেছে ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা। এর মধ্যে রয়েছে ৮ হাজার ৫৭ মার্কিন ডলার, ৫৭ হাজার ৪১৪ সৌদি রিয়াল, ৩৭ হাজার ৮৭৭ ভারতীয় রুপি, ২৯ হাজার ৬৬২ মালয়েশীয় রিঙ্গিত, ১৪ হাজার ২৪০ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ৫ হাজার ২৪৫ ইউরো এবং ১ হাজার ২২০ ব্রিটিশ পাউন্ড।
এ ছাড়া কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা, মালদ্বীপ ও চীনের মুদ্রাও পাওয়া গেছে। এসব দেশের মুদ্রার পাশাপাশি বিভিন্ন দেশের মোট ২ হাজার ৬৬৭টি ধাতব মুদ্রা গণনায় অন্তর্ভুক্ত হয়েছে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত ৯ সদস্যের একটি উপকমিটির মাধ্যমে গণনা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। স্বর্ণালংকার ও রুপার ওজন নির্ধারণের পর সেগুলোর বাজারমূল্য যাচাই করে দ্রুত নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে, পাওয়া বৈদেশিক মুদ্রাগুলো বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ বিনিময় হার অনুসারে বাংলাদেশি টাকায় রূপান্তর করা হবে।
এর আগে ২০২০ সালের ১১ মার্চ পাগলা মসজিদের দানসিন্দুকে জমা হওয়া ৪১৫ ভরি স্বর্ণালংকার ও ১৮৪ ভরি রুপা উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছিল। সেবার এসব মূল্যবান সামগ্রী বিক্রি করে পাওয়া যায় ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ৯০০ টাকা। দীর্ঘ বিরতির পর এবার দানবাক্সে জমা হওয়া সোনা, রুপা ও বৈদেশিক মুদ্রার হিসাব সম্পন্ন হওয়ায় সেগুলোর মূল্য নির্ধারণ ও পরবর্তী ব্যবস্থাপনার প্রক্রিয়া শুরু হচ্ছে।
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে সতর্ক বিনিয়োগকারীরা, বাড়ছে না আস্থার গতি
- নুসরাতের বাড়িতে হামলার তদন্তে নতুন মোড়, সামনে এলো চাঞ্চল্যকর দাবি
- বিয়ের সিদ্ধান্ত অতঃপর ভারতে গিয়ে বিপাকে কানাডার নারী
- রাজনীতি নয়, শর্তের মঞ্চে আমির হামজা
- ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যে দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা
- সিলকো ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- দ্য পেনিনসুলা চিটাগংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সোনারগাঁও টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্দো-বাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২০২৭ সালে যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্স, যেসব যোগ্যতা লাগবে
- শেফার্ড ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- দেশবন্ধু পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মা সম্পূর্ণ মালিকানাধীন নতুন সাবসিডিয়ারি গঠনের অনুমোদন
- হাসিনার ফেরা নিয়ে ভারতের গণমাধ্যমের বিস্ফোরক তথ্য
- বসুন্ধরা পেপারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মেঘনা সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- প্রভাতী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- হাক্কানি পাল্পের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার্মা এইডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সেন্ট্রাল ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিমা ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আনলিমা ইয়ার্নের প্রথম প্রান্তিক প্রকাশ
- লাভেলো আইস্ক্রিমের প্রথম প্রান্তিক প্রকাশ
- গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্দোবাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সাফকো স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- বারাকা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- তসরিফা ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিডি থাই ফুডের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিডি থাই অ্যালুমিনিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির প্রথম প্রান্তিক প্রকাশ
- শীর্ষ ধনীর তালিকায় বিল গেটসের পতন, এগিয়ে গেলেন যারা
- ডিএসইতে বাজার মূলধনের পতন, লেনদেন বাড়ল প্রায় ৭০০ কোটি টাকা
- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের প্রথম প্রান্তিক প্রকাশ
- ১৭২ দেশের নাগরিকের জন্য ভারতের ভিসায় নতুন সুবিধা
- ওয়াটা কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- সৌদি-তুরস্কসহ ১৮ দেশের বিবৃতি, ইসরাইলকে মানতে হবে শর্ত
- ২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- সামিট পোর্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে স্বস্তি-অস্বস্তির দোলাচল, তিন খাতে সবুজ সংকেত
- প্রিমিয়ার সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সায়হাম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজার থেকে ৬১২ কোটি টাকা তুলতে আইপিওতে আসছে ছয় প্রতিষ্ঠান
- বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ
জাতীয় এর সর্বশেষ খবর
- নুসরাতের বাড়িতে হামলার তদন্তে নতুন মোড়, সামনে এলো চাঞ্চল্যকর দাবি
- রাজনীতি নয়, শর্তের মঞ্চে আমির হামজা
- ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যে দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা
- হাসিনার ফেরা নিয়ে ভারতের গণমাধ্যমের বিস্ফোরক তথ্য













