×
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট

২০২৬ অক্টোবর ১৩ ১৭:৪০:০০
বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট

নিজস্ব প্রতিবেদক: সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনূস হেনস্তার শিকার হয়েছেন—এমন খবর প্রকাশের পর নিজের ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

ফেসবুক পোস্টে মেঘনা আলম লেখেন, ‘ইউনূস কি অবস্থা? এক সৌদি বেটাকে খুশি করতে নিজ দেশের ইমেজ, ইজ্জত দুনিয়াতে ছোট করে নিজ দেশের মহিলাকে নিয়ে মিথ্যা অপবাদ নাটক করে হেনস্তা করেছ। তোমার কপালে হেনস্তা হওয়া আরো লেখা আছে।’

মেঘনা আলমের এই মন্তব্যের পর ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা নতুন করে সামনে এসেছে। তাঁর পোস্টে ইউনূসের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলোর পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে তাঁকে ঘিরে আলোচনা, বিতর্ক ও সমালোচনা হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে