ভিসা বন্ধের পর সরকারের সতর্কতা, পাসপোর্ট জমা দিলেই বিপদ!
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমিক নিয়োগ, ওয়ার্ক পারমিট ও শ্রমিক শ্রেণির ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওস। দেশটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে। এ সময়ে লাওসে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের সতর্ক থাকার পাশাপাশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে পাসপোর্ট জমা না দেওয়ার এবং আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সরকার।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর থেকে লাওসে বাংলাদেশি নাগরিকদের শ্রমিক নিয়োগ, ওয়ার্ক পারমিট এবং শ্রমিক শ্রেণির ভিসা—এলএ-বি২—ইস্যুসহ সংশ্লিষ্ট কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এই স্থগিতাদেশ চার মাসের জন্য, অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
মন্ত্রণালয় গত ২৮ সেপ্টেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে লাওস সরকারের সিদ্ধান্তের বিষয়টি জানায়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে লাওসে কর্মী পাঠানোর ক্ষেত্রে স্থগিতাদেশ যথাযথভাবে অনুসরণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
লাওসের পক্ষ থেকে বাংলাদেশি কর্মীদের নিয়োগ ও প্রবেশের ওপর স্থগিতাদেশের নির্দিষ্ট কারণ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
তিনি জানান, বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ লাওসে অবস্থিত সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করছে। বাংলাদেশে লাওসের নিজস্ব দূতাবাস না থাকায় পাশের দেশের দূতাবাসের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তবে লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ‘দ্য লাওসিয়ান টাইমস’ জানিয়েছে, অবৈধ প্রবেশ, মানব পাচার, অননুমোদিত শ্রমিক সরবরাহ এবং বিদেশি শ্রমিক আনার পর দায়িত্ব এড়িয়ে যাওয়া নিয়োগদাতাদের নিয়ন্ত্রণে আনতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
লাওসের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, কোম্পানি, নিয়োগদাতা বা শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান স্বাধীনভাবে বাংলাদেশি নাগরিকদের প্রবেশ বা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে না।
তবে বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রেই কেন এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে, সে বিষয়ে লাওসের নির্দেশনায় নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
লাওসে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের ভুয়া ভিসা ও অননুমোদিত রিক্রুটিং এজেন্সির প্রতারণা থেকে সতর্ক থাকতে বলেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, স্থগিতাদেশ কার্যকর থাকা সময়ে কোনো বাংলাদেশি কর্মী যেন কর্মসংস্থানের আশ্বাসে কোনো প্রতিষ্ঠানের কাছে পাসপোর্ট জমা না দেন এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করেন।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানান, লাওস ও কম্বোডিয়ার মতো দেশে বাংলাদেশি কর্মীরা প্রতারণার শিকার হওয়ার ঘটনা থাকায় কর্মী পাঠানোর ক্ষেত্রে কাগজপত্র ও চাকরির তথ্য আরও কঠোরভাবে যাচাই করা হচ্ছে।
তিনি বলেন, কর্মী কোথায় যাচ্ছেন, কী কাজ করবেন, কতদিনের জন্য যাচ্ছেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রকৃত অস্তিত্ব রয়েছে কি না—এসব তথ্য যাচাই করা হচ্ছে।
লাওস সরকারের নির্দেশনা অনুযায়ী, অনুমোদন ছাড়া বাংলাদেশি শ্রমিক আনা বা নিয়োগ করলে সংশ্লিষ্ট নিয়োগদাতার বিরুদ্ধে আর্থিক জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।
অনুমোদন ছাড়া শ্রমিক আনলে বা নিয়োগ করলে প্রতি ঘটনায় শ্রমিকপ্রতি ২৫ লাখ লাও কিপ বা প্রায় ১১০ মার্কিন ডলার জরিমানা হতে পারে। অন্য শ্রমিক ইউনিটে নিয়োগের উদ্দেশ্যে শ্রমিক আনলেও একই ধরনের জরিমানার বিধান রয়েছে।
এ ছাড়া অন্য কোনো শ্রমিক ইউনিটের জন্য নির্ধারিত কর্মীকে কাজে ব্যবহার বা গ্রহণ করলে নিয়োগদাতাকে শ্রমিকপ্রতি ২০ লাখ লাও কিপ বা প্রায় ৮৯ মার্কিন ডলার জরিমানা দিতে হতে পারে।
অনুমোদন ছাড়া নির্ধারিত কর্মস্থলের বাইরে কাজ করলে সংশ্লিষ্ট শ্রমিককে প্রতি ঘটনায় ১০ লাখ লাও কিপ বা প্রায় ৪৪ মার্কিন ডলার জরিমানা করা হতে পারে। একই সঙ্গে তাকে ৩০ দিনের মধ্যে নিজ দেশে ফেরত পাঠানোর বিধান রাখা হয়েছে।
দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে যাতায়াতসহ সংশ্লিষ্ট সব খরচ নিয়োগদাতা বা নিয়ম লঙ্ঘনকারী পক্ষকে বহন করতে হবে। একই ধরনের অপরাধ পুনরায় করলে জরিমানার পরিমাণ তিন গুণ হতে পারে এবং অতিরিক্ত আইনগত ব্যবস্থাও নেওয়া হতে পারে।
বাংলাদেশ থেকে লাওসে যাওয়া কর্মীদের বড় একটি অংশ নির্মাণ ও উৎপাদন খাতে কাজ করেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। দেশটিতে চীনা বিভিন্ন প্রকল্পেও কিছু বাংলাদেশি কর্মী কাজ করেন।
তবে লাওসে বর্তমানে মোট কত বাংলাদেশি কর্মী রয়েছেন, তার সুনির্দিষ্ট তথ্য প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হকের কাছে নেই বলে জানিয়েছেন।
তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে প্রায় ৩ হাজার বাংলাদেশি কর্মী লাওসে যাওয়ার জন্য ছাড়পত্র নিয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল ৩ হাজার ৮৩৫ জন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশিদের বিদেশে কর্মসংস্থানের প্রধান গন্তব্যগুলোর মধ্যে লাওস উল্লেখযোগ্য দেশ নয়। দেশটিতে মূলত কিছু চীনা প্রকল্পকে কেন্দ্র করে বাংলাদেশি কর্মীদের যাতায়াত রয়েছে।
সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কিছু রিক্রুটিং এজেন্সি ভুয়া কোম্পানির সঙ্গে যোগসাজশ করে লাওসের নামে চাহিদাপত্র সংগ্রহ করে কর্মী পাঠানোর চেষ্টা করছে—এমন তথ্য পাওয়ার পর কাগজপত্র যাচাইয়ের ক্ষেত্রে কঠোরতা বাড়ানো হয়েছে।
সরকার শুধু লাওস নয়, কম্বোডিয়া এবং অবৈধ পথে ইউরোপে যাওয়ার প্রবণতাও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও অনিয়মিত অভিবাসন ঠেকিয়ে নিরাপদ ও নিয়মিত অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- বিক্রি বৃদ্ধিতে আমান ফিডের মুনাফায় ৮.৮৮ শতাংশ প্রবৃদ্ধি
- প্রথম প্রান্তিকে আমান কটনের আয় বেড়েছে দ্বিগুণের বেশি
- ‘আমাদের কেউ বললে ঝাঁটা মিছিল হতো’
- প্রয়াত নাঈমা ইসলামের শেয়ার পাচ্ছেন চেয়ারম্যানসহ তিন স্বজন
- হাসিনাকে পাত্তাই দিল না ভারত, মেনে নিল বাংলাদেশের কথা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তি সহজ করতে বিএসইসির বড় উদ্যোগ
- এনভিডিয়ার শেয়ারে ৬.৫ শতাংশ ধস, এআই খাতে বড় বিপদের শঙ্কা!
- ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি!
- ‘হাবিবি’ বলে খোঁচা, সেই ‘হাবিবি’ ট্রেন্ডেই কাঁপছে আমেরিকা!
- তিন কোম্পানির আর্থিক প্রতিবেদনে ‘এমফাসিস অব ম্যাটার’
- সেজদার সময় শরীর ও মস্তিষ্কে যা ঘটে, জানলে অবাক হবেন
- স্বামী-স্ত্রীর চাকরি নিয়ে প্রতিমন্ত্রীকে ফাহাম আব্দুস সালামের খোঁচা
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর
- ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’
- ডলারের রাজত্ব শেষ করতে চীনের ‘ত্রিমুখী’ গোপন রণকৌশল
- ইস্টার্ন ক্যাবলসের শেয়ারহোল্ডারদের জন্য দুঃসংবাদ
- জমির মালিকানা যাচাইয়ে দলিল, খতিয়ান ও পর্চার পার্থক্য জানুন
- দ্রুত বদলে যাচ্ছে সৌদি রাজপ্রাসাদের সমীকরণ!
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- অস্থির বিশ্ববাজারে বাংলাদেশের গার্মেন্টসের পাশে ‘এলপিপি’
- পাসপোর্ট পাবেন না হাসিনা, দেশে ফেরার সামনে এখন যে দুই পথ
- ডিসেম্বরে বৃত্তি পরীক্ষা, ক্যালকুলেটর নিয়ে বোর্ডের গুরুত্বপূর্ণ ঘোষণা
- ১০ বছরের আইনি লড়াই শেষে ভবনের দখল পেল বেসিক ব্যাংক
- গ্রাহকের বয়স ১৫০ বছর, অ্যাকাউন্ট নিয়ে ব্যাখ্যা চাইল বাংলাদেশ ব্যাংক
- জামিনের দিনই বিটিএমএর সভাপতির পদ হারালেন শওকত আজিজ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দর প্রকাশ
- ব্যাংক, বিকাশ-নগদসহ আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনে আসছে নতুন ব্যবস্থা
- ডিজি-টেককে সঙ্গে নিচ্ছে ওয়ালটন, বিএসইসির অনুমোদন
- সিটিসেলের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে নতুন বিপাকে পিবিটিএল
- খান ব্রাদার্সের ডিভিডেন্ড ঘোষণা
- এটলাস বাংলাদেশের প্রথম প্রান্তিক প্রকাশ
- এটলাস বাংলাদেশের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডমিনেজ স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- সমতা লেদারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমজেএল বিডির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন ক্যাবলসের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লস সমন্বয়ে নতুন নির্দেশনা বিএসইসির
- চা খাওয়ার পর ৪ ধরনের খাবার এড়িয়ে চলুন
- ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক হলেন সেলিম বারকাত
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ওয়াল স্ট্রিটের উত্থানে চাঙা এশিয়ার শেয়ারবাজার
- হাসিনার নতুন পাসপোর্ট নিয়ে চিঠির ভাষা ঘিরে বিতর্ক, মুখ খুললেন প্রেস মিনিস্টার
- স্বামী-স্ত্রী দুজনের চাকরি পছন্দ করেন না প্রতিমন্ত্রী, কারণ জানালেন নিজেই
- এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের সিইও পদে নতুন নিয়োগ
- স্কয়ার টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













