১৪০০ বছরেও বদলায়নি কাবা শরীফের চাবির মালিকানা
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বড় বড় সাম্রাজ্যের উত্থান-পতন ঘটেছে, ক্ষমতা ও রাজমুকুট ধুলোয় মিশেছে, কিন্তু ১৪০০ বছরের বেশি সময় ধরে পবিত্র কাবা শরীফের চাবির অভিভাবকত্ব রয়ে গেছে এক অটুট ঐতিহ্যের ধারায়। ক্ষমতাধর সম্রাট বা বর্তমানের রাষ্ট্রপ্রধানরাও কাবা ঘরের চাবির মালিকানায় হাত দেওয়ার সাহস দেখাননি। এই অনন্য ইতিহাস ও ঐতিহ্যের নেপথ্যে রয়েছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র ঘোষণা ও নির্দেশনা।
ইতিহাস অনুযায়ী, অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পর মহানবী (সা.) কাবার ভেতরে থাকা সব মূর্তি অপসারণ করে কাবাকে পবিত্র করেন। এরপর তিনি কাবার চাবিটি তৎকালীন চাবিরক্ষক উসমান বিন তালহা (রা.)-এর হাতে তুলে দেন এবং চাবিটি চিরদিনের জন্য তাদের বংশধরদের কাছে সংরক্ষণের নির্দেশ দেন। নবীজি (সা.) সেই সময় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, "তোমরা এই চাবি চিরদিনের জন্য নিজেদের কাছে রাখো। কোনো জালেম বা অত্যাচারী ছাড়া অন্য কেউ তোমাদের কাছ থেকে এটি ছিনিয়ে নিতে পারবে না।" নবীজির সেই পবিত্র বাণীর কারণেই আজ পর্যন্ত কেউ এই চাবি দখল করার সাহস দেখায়নি।
নবীজির ঘোষণা অনুযায়ী, আজ পর্যন্ত এই চাবির হেফাজতের দায়িত্বে রয়েছে বনু শায়বাহ বা আল-শায়বী পরিবার। বংশ পরম্পরায় এই পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা পবিত্র কাবার চাবি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছেন। তারা অত্যন্ত সম্মানের সঙ্গে এই পবিত্র দায়িত্বটি পালন করছেন।
বর্তমানে কোনো ভিআইপি অতিথি বা সৌদি বাদশা নিজে যদি কাবার ভেতরে প্রবেশ করতে চান, তবে তাদের প্রটোকল অনুযায়ী আল-শায়বী পরিবারের প্রধানকে সবিনয়ে ডেকে আনা হয়। সৌদি আরবের বর্তমান পরাক্রমশালী বাদশাহ মোহাম্মদ বিন সালমানও কাবা ঘরের সামনে এলে তিনি একজন সাধারণ সেবকের মতোই আচরণ করেন। কাবার দরজার চাবি খোলার অধিকার কেবল এই বংশের প্রধানেরই রয়েছে। তিনি নিজ হাতে তালা খোলেন এবং দর্শনার্থীদের ভেতরে প্রবেশের সুযোগ করে দেন। দায়িত্ব শেষ হলে তিনি পুনরায় তালাবদ্ধ করে চাবিটি নিজেদের কাছে নিয়ে যান।
কাবা শরীফের চাবির এই অভিভাবকত্ব কেবল একটি বংশীয় দায়িত্ব নয়, বরং এটি ইসলামের ইতিহাসের এক অমূল্য নির্দেশনা। যেখানে যুগে যুগে বড় বড় সাম্রাজ্যের পতন হয়েছে, সেখানে মক্কার এক সাধারণ পরিবারের হাতের এই চাবিটি প্রমাণ করে মহানবীর (সা.) বাণীর চিরন্তন সত্যতা। বিশ্বের প্রভাবশালী রাজন্যবর্গও কাবা ঘরের সামনে এসে নিজের ক্ষমতা ভুলে আল্লাহর দরবারে মাথা নিচু করে দাঁড়ান, যা ইসলামের সাম্য ও পবিত্রতার অনন্য প্রতীক।বর্তমানে আল-শায়বী পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা অত্যন্ত নিষ্ঠার সাথে এই ঐতিহ্যের ধারক হিসেবে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের এই দায়িত্ব পালনের মাধ্যমে নবীজির (সা.) সেই ঐতিহাসিক ঘোষণা আজও পৃথিবীতে সংরক্ষিত রয়েছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- লেনদেন বাড়লেও শেয়ারবাজারমূল্য কমেছে ৭ হাজার কোটি টাকা
- সূচক ও বাজার মূলধনে পতন, তবু ডিএসইতে লেনদেন বাড়ল ১৭ শতাংশ
- ডিভিডেন্ডের গল্প শেষ! বিনিয়োগকারীদের সামনে নতুন সমীকরণ শেয়ারবাজারে
- শেয়ারবাজারের এক প্রান্তে মন্দার মেঘ, অন্য প্রান্তে উত্থানের উত্তাপ!
- আট বিভাগে দিনের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- ৭ নভেম্বর ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দর
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্ন সাইটে বিক্রি
- তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম! বি'ব্রত মন্ত্রী
- ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
- পাহাড় নিয়ে বড় সিদ্ধান্ত! জরুরি সিদ্ধান্তের ঘোষণা
- প্রধানমন্ত্রীকে ‘চাঁদাবাজ’ বললেন নাহিদ, ১০ দিনের আল্টিমেটাম
- এনসিপিতে অস্থিরতা চরমে, পদত্যাগ করছেন শীর্ষ নেত্রীরা
- বাটন ফোন ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন, আসছে নতুন নিয়ম
- এআই নিয়ে নতুন শঙ্কা, শেয়ারবাজারে ভয়াবহ দরপতন
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ভারতীয় ভিসার নিয়মে পরিবর্তন, ফরম পূরণে যেসব তথ্য দিতে হবে
- মিয়ানমার সীমান্তে নতুন বাস্তবতা: নিরাপত্তা সমীকরণে ঢাকা
- ৭ নভেম্বর: যে ঘটনায় বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস
- পবিত্র কোরআন নিয়ে বিস্ময়কর ব্যাখ্যা দিলেন মার্কিন গণিতবিদ
- হজরত শাহজালাল (রহ.): ৭০০ বছরের হারানো ইতিহাস ও জালালি কবুতরের রহস্য
- ডেসকোর প্রথম প্রান্তিক প্রকাশ
- ক্রাউন সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডরিন পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ছয় বছরের মধ্যে প্রথমবার ঋণ ব্যবসায় লোকসানে শেয়ারবাজারের ব্যাংকগুলো
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- পোশাক খাতে অস্থিরতা: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
- গ্রিন ডেল্টার নিবন্ধন বাতিলের হুঁশিয়ারি, স্থগিত বিমা ব্যবসা
- বড় কিছু হতে যাচ্ছে, দেশে দেশে খাদ্য মজুতের কড়া নির্দেশ
- যে কারণে নাহি অ্যালুমিনিয়ামের আর্থিক সূচকে উল্লেখযোগ্য উন্নতি
- মুখে ইউয়ান, ব্যাংকে ডলার — ডাবল গেম ফাঁস
- ডাচ্-বাংলা ব্যাংকে চেক জালিয়াতি, বিনিয়োগকারীর ৮৫ লাখ টাকা উধাও
- জাকির নায়েককে নিয়ে ভারতকে মালয়েশিয়ার স্পষ্ট বার্তা
- ইসলাম গ্রহণের পর বিস্ময়কর অভিজ্ঞতা মার্কিন তরুণীর
- ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সৌদি আরবে পরপর দুটি জরুরি সতর্কবার্তা
- ভারতে বসে শেখ হাসিনার নতুন চাল
- ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট
- জাপান পাবে ৭৩%, বাংলাদেশ পাবে ২৭%
- হাতে থাকা স্মার্টফোনই হতে পারে বিপদের কারণ
- কারসাজিমুক্ত বাজার ও পতন ঠেকানোর কার্যকর উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- ৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পাহাড় তলায় পরমাণু বিস্ফোরণ, এক ঘোষণায় চাঞ্চল্য
- তিন কোম্পানির শেয়ারসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- ফ্রি ওমরাহ'র সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- ‘জেড’ ক্যাটাগরির লাল তালিকায় আরও ৪ কোম্পানি
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ













