×
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে গিয়ে ভুল করলেই নিষেধাজ্ঞা, সতর্ক করল মার্কিন দূতাবাস

২০২৬ সেপ্টেম্বর ২৬ ১৪:১৪:৪৮
যুক্তরাষ্ট্রে গিয়ে ভুল করলেই নিষেধাজ্ঞা, সতর্ক করল মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন করে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। ভিসায় অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিসা সংক্রান্ত এক বার্তায় এ সতর্কতার কথা জানায় ঢাকার মার্কিন দূতাবাস।

দূতাবাসের বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না। যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় একজন ভ্রমণকারী কতদিন দেশটিতে অবস্থান করতে পারবেন এবং তার ওপর কী কী শর্ত প্রযোজ্য হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলে দায়িত্ব পালনকারী ইমিগ্রেশন কর্মকর্তা।

এতে আরও বলা হয়, ভিসাধারীকে তার ভিসার ধরন ও অনুমোদিত শর্ত মেনে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে হবে। অনুমোদিত সময়সীমা অতিক্রম করে দেশটিতে অবস্থান করা হলে তা ভবিষ্যতের ভ্রমণ বা ভিসা পাওয়ার ক্ষেত্রে গুরুতর সমস্যার কারণ হতে পারে।

দূতাবাস সতর্ক করে জানিয়েছে, কেউ যদি অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন অথবা তার ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে তার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে ভিসার শর্ত, অবস্থানের অনুমোদিত সময়সীমা এবং ভিসার ধরন অনুযায়ী প্রযোজ্য বিধিনিষেধ ভালোভাবে জেনে তা মেনে চলার দায়িত্ব ভিসাধারীর নিজের—বার্তায় এমনটাই জানিয়েছে মার্কিন দূতাবাস।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে