×
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘তারে পাইলে শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির ছাত্রীর লাশের পাশে চিরকুট

২০২৬ সেপ্টেম্বর ২০ ০৯:২০:২১
‘তারে পাইলে শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির ছাত্রীর লাশের পাশে চিরকুট

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে নানার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী একই গ্রামের একটি ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ত।

পারিবারিক সূত্রে জানা গেছে, ছোটবেলায় দুর্ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা মারা যান। এরপর তিন মেয়েকে নিয়ে তার মা বাবার বাড়ি আন্ধারুপাড়া গ্রামে বসবাস করছিলেন। তিন বোনের মধ্যে ওই শিক্ষার্থী ছিল দ্বিতীয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি ওই শিক্ষার্থীর বিয়ের জন্য কয়েকটি সম্বন্ধ আসছিল। তবে পরিবার বিয়েতে সম্মতি দেয়নি। এ নিয়ে পরিবারের সঙ্গে তার মনোমালিন্য চলছিল বলে পারিবারিক সূত্রের দাবি। একই সঙ্গে প্রতিবেশী এক যুবকের সঙ্গে তার সম্পর্ক ছিল বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে ঘরের মধ্যে অচেতন অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। চিরকুটে পারিবারিক বিষয় ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কিছু বক্তব্য ছিল বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় ওই যুবকের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। চিরকুটে তাকে দায়ী না করার অনুরোধ করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে জানান, ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ ও একটি চিরকুট ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে