২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। যারা আগামী বছর হজে যেতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট বয়সের শিশু, কিছু গুরুতর ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তি এবং নির্দিষ্ট শারীরিক অবস্থায় থাকা নারীরা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ সেপ্টেম্বরের পর হজের প্রাথমিক নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর বাংলাদেশ থেকে কতসংখ্যক মানুষ হজ পালনের জন্য যেতে আগ্রহী, সেই চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
এর আগে গত ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়। এ বিষয়ে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে একটি সার্কুলার জারি করা হয়। এতে হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট এজেন্সি, ব্যাংকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ২৭ জুলাইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী শিশুরা ২০২৭ সালের হজে যেতে পারবেন না। একইভাবে দীর্ঘমেয়াদি হৃদ্রোগ, ফুসফুসের রোগ, লিভার ও কিডনির গুরুতর সমস্যায় আক্রান্ত ব্যক্তিদেরও হজের জন্য অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।
এ ছাড়া গুরুতর স্নায়বিক রোগ, গুরুতর মানসিক অসুস্থতা এবং ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদেরও হজে যাওয়ার সুযোগ থাকবে না। ক্যানসারের চিকিৎসায় কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি অথবা রেডিওথেরাপি নিচ্ছেন—এমন রোগীদেরও ২০২৭ সালের হজের জন্য অনুমোদন দেওয়া হবে না।
জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এমন সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না। এর মধ্যে যক্ষ্মা (টিবি) এবং হেমোরেজিক ফিভারের মতো রোগের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গর্ভবতী নারীদের ক্ষেত্রেও বিশেষ বিধিনিষেধ রয়েছে। গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারী এবং উচ্চঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদের হজ পালনের জন্য ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না। ফলে এসব অবস্থায় থাকা নারীরা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না।
হজের প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীকে প্রশিক্ষণ ও টিকাদানের জন্য জেলা নির্বাচন করতে হবে। পাশাপাশি হজের ধরন এবং নির্ধারিত হজ প্যাকেজও নির্বাচন করতে হবে।
হজযাত্রীর পাসপোর্টের মেয়াদও গুরুত্বপূর্ণ। নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে বলে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন শেষ হওয়ার পর সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে। তাই আগামী বছর হজ পালনের ইচ্ছা থাকলে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার পাশাপাশি স্বাস্থ্যগত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্রের শর্তগুলোও নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
- মাহবুবার হলফনামায় ব্যারিস্টার লেখা নিয়ে নতুন ব্যাখ্যা
- আওয়ামী লীগের নেতৃত্বে আসছে নতুন সমীকরণ
- ব্যাংক-বীমা-সিমেন্টের শেয়ারে সুখবর, সপ্তাহজুড়ে শেয়ারবাজারের চিত্র
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- কিম জং উনের বিলাসী জীবনের অজানা তথ্য
- বাংলাদেশও পেতে পারে ১২৩ কোটি টাকা, ফিফাকে চিঠি
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে কারণে বাড়ে বাংলাদেশের বাজারের খরচ
- দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম পাবেন যেসব খাবারে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের সর্বশেষ দর
- বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ
- হাসিনা আমলের চুক্তি নিয়ে ঢাকাকে দিল্লির হুমকি
- ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার নতুন খবর
- আটক সাবেক সেই ওসিকে ছেড়ে দিল পুলিশ
- নিজের মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ হালিম মিয়ার
- বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
- আজ শনিবার, দেখে নিন নামাজের সময়সূচি
- আজকের টাকার রেট: বড় লাফে বাড়ল ব্রিটিশ পাউন্ড
- ঝাড়ু মিছিল ও অবাঞ্ছিত ঘোষণার বিরুদ্ধে নতুন জবাব রুমিন ফারহানার
- চার কোম্পানির বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি
- আগামী সপ্তাহে আসছে দুই কোম্পানির ইপিএস-ডিভিডেন্ড
- স্পেনের নতুন দল ঘোষণা, নেই বিশ্বকাপজয়ী ৪ ফুটবলার
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের শাস্তি, প্রকাশ্যে তালিকা
- সরকারি চাকরিজীবীদের জন্য একসঙ্গে বদলাচ্ছে ৭ নিয়ম
- হাসিনার বৈঠক বাতিল নিয়ে যা জানা গেল
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- স্বাস্থ্যসেবা নাকি বড় ব্যবসা; ভারতের চিকিৎসা খাত নিয়ে নতুন বিতর্ক
- ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় নিয়ে নতুন পূর্বাভাস, জানুন সম্ভাব্য গতিপথ
- দাম বাড়ানোর পরও কেন বাজারে নেই সয়াবিন তেল?
- মধ্যপ্রাচ্যের হামলার আঁচ বাংলাদেশে, সামনে বড় চাপ
- ভেতরে নারী বাইরে নারী, মাঝখানে ‘ওসি’ মাহবুব
- তারেক রহমানের ভারত সফর ঘিরে নতুন সমীকরণ, যা জানা গেল
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- চোখে ছানি পড়ার কারণ জানা গেলো কোরআন থেকেই
- ভারতের হাই কমিশনারকে সতর্ক করে দিলো ঢাকা
- ডলারের বিপরীতে শক্ত অবস্থানে বাংলাদেশি টাকা
- যুদ্ধের মধ্যেই ইরানের প্রেসিডেন্টকে ভিসা দিল যুক্তরাষ্ট্র
- ব্রিকসে যোগ দিয়ে অসুস্থ একের পর এক বিশ্ব নেতা
- স্বাধীনতা হারানোর নেপথ্য গল্প- যেভাবে হারিয়ে গেল এক রাজার দেশ
- সিদ্ধ ডিম যতক্ষন পর খেলে বিপদ হতে পারে
- পরীক্ষায় চ্যাটজিপিটিতে প্রশ্ন সার্চ করতেই ডাকসু নেতা ধরা
- তৃণমূলের নাম-প্রতীক ‘ফ্রিজ’, নির্বাচনের আগে বড় ধাক্কা মমতার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- পিরিয়ডকালীন জরুরি প্রয়োজনে বুয়েটে ফ্রেশ অনন্যার উদ্যোগ
- জিন্নাহর পারিবারিক পরিচয় নিয়ে যা বললেন ফজলুর রহমান
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- এক প্রজ্ঞাপনে বিচার প্রশাসনে বড় ধরনের রদবদল
- বাংলাদেশের ফেলে আসা নীতি দিয়ে বিশ্ব কাঁপাচ্ছে ভারত
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত













