×
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

আবহাওয়ায় পরিবর্তনের আভাস, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস

২০২৬ নভেম্বর ০৯ ০৯:৫৬:০১
আবহাওয়ায় পরিবর্তনের আভাস, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: দেশের ছয় বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যদিকে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। ফলে দিনের গরম কিছুটা কম অনুভূত হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার রাজধানী ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে। আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ১০ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে