শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
নিজস্ব প্রতিবেদক: একটি শক্তিশালী ও কার্যকর শেয়ারবাজার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। তিনি বলেন, শেয়ারবাজার যত বেশি শক্ত ভিত্তির ওপর পরিচালিত হবে, এর সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন উপাদানও দেশের অর্থনীতিতে তত বেশি কার্যকর ভূমিকা রাখার সুযোগ পাবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রামে সিএসইর কার্যালয়ে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (এইচসিপিএসসি) ব্যবসায় প্রশাসন বিভাগের প্রায় ৬৫ শিক্ষার্থীর শিক্ষা সফর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় সিএসইর ব্যবস্থাপনা পরিচালক বলেন, একটি দেশের আর্থিক কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো শেয়ারবাজার। এ বাজারকে কার্যকর ও টেকসইভাবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার জ্ঞান, দক্ষতা এবং পেশাদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। বাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দক্ষতা ও জ্ঞান যত বাড়বে, শেয়ারবাজারের কার্যক্রমও তত বেশি গতিশীল ও কার্যকর হবে।
তিনি বলেন, শেয়ারবাজারকে কেবল শেয়ার কেনাবেচার মাধ্যম হিসেবে দেখলে এর প্রকৃত ভূমিকা বোঝা যাবে না। মানুষের সঞ্চিত অর্থ বিনিয়োগের সুযোগ তৈরির পাশাপাশি ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় নতুন মূলধন সংগ্রহের সুযোগও তৈরি করে এই বাজার। এ কারণে শেয়ারবাজারের কার্যক্রম অর্থনীতির বিভিন্ন খাতের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে এম সাইফুর রহমান মজুমদার বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনও সমান গুরুত্বপূর্ণ। ছাত্রজীবন ভবিষ্যৎ গড়ে তোলার প্রস্তুতির সময়। এ সময় বিভিন্ন খাত সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করলে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ পেশাগত লক্ষ্য আরও স্পষ্টভাবে নির্ধারণ করতে পারবেন।
তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় তরুণদের নিজেদের বহুমুখী দক্ষতায় গড়ে তুলতে হবে। শুধু একটি বিষয়ে জ্ঞান অর্জন যথেষ্ট নয়। ভবিষ্যতে যে খাতে কাজ করার আগ্রহ রয়েছে, সেই খাতের বাস্তব কার্যক্রম ও পরিবেশ সম্পর্কেও ধারণা নিতে হবে।
শেয়ারবাজার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে গিয়ে তিনি বলেন, এ বাজারের কার্যক্রম পুরোপুরি বুঝতে হলে ট্রেডিং ও সেটেলমেন্ট, বিনিয়োগকারীদের সুরক্ষা, সার্ভেইলেন্স এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। কারণ শেয়ারবাজারের কার্যক্রম একদিকে যেমন প্রযুক্তিনির্ভর, অন্যদিকে তা নির্দিষ্ট নিয়ন্ত্রক কাঠামোর মধ্যেও পরিচালিত হয়।
সিএসই এমডি বলেন, শেয়ারবাজারে পেশাগতভাবে কাজ করতে আগ্রহীদের সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে যথাযথ জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। দেশের শেয়ারবাজারের উন্নয়নে সিএসই সব সময় গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অতীতেও নতুন নতুন পণ্য চালুর ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় দেশের শেয়ারবাজারে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সিএসইর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মেহেদি হাসান, সিএফএ, আইসিটি বিভাগের কর্মকর্তা আব্দুল্লাহ বিন হোসাইন এবং মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। শেয়ারবাজারের কার্যক্রম ও এর ব্যবহারিক বিভিন্ন দিক নিয়ে উপস্থাপনা করেন সিএসইর হেড অব ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস এম সাদেক আহমেদ এবং আইটি বিভাগের কর্মকর্তারা।
এ ছাড়া হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোরশেদ, পিএসসি এবং প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষা সফরের অংশ হিসেবে শিক্ষার্থীদের বাংলাদেশের শেয়ারবাজারের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যতে চালু হতে যাওয়া বিভিন্ন পণ্য সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। একই সঙ্গে আর্থিক পরিকল্পনা, বিনিয়োগের ঝুঁকি ও সম্ভাব্য রিটার্ন এবং বিনিয়োগকারীদের সুরক্ষার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।
পরে শিক্ষার্থীদের শেয়ারবাজার ও বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিএসইর কর্মকর্তারা।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- পুরুষদের ৫ মিনিট জড়িয়ে ধরলেই ৯০০ টাকা!
- সুখবর! একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
- ৩১ ডিসেম্বরের মধ্যে হাসিনার দেশে না ফিরলে রাজনীতিতে নতুন হিসাব
- গ্রামীণফোনে ইউনিয়ন বিরোধ, টেলিনরের বিরুদ্ধে নরওয়ের তদন্ত
- ইসলামী ব্যাংকের সামনে মুখোমুখি দুই পক্ষ, সোমবারও কর্মসূচির ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- আস্থার সংকটে শেয়ারবাজার, তলানির দিকে সূচক
- ১৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মরিচের গুঁড়া ছুড়ে ব্যাংক কর্মীদের কাছ থেকে সাড়ে ৪ লাখ রুপি লুট
- ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদে আদালতের ‘ক্রোকের নির্দেশ ’
- ডিভিডেন্ড পেলো দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- রেস অ্যাসেটমেন্ট পরিচালিত ১০ ফান্ডের দৈনিক নিট সম্পদমূল্য প্রকাশ
- রেকর্ড ডেট ঘিরে দুই শেয়ারে ফিরছে লেনদেন, একটিতে স্থগিত
- বিশ্ব নেতাদের সামনে মোদির মিথ্যে অহংকার ফাঁস!
- ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
- জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা
- ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে কল রেকর্ড, নিরাপদ নন মন্ত্রীও
- বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার লড়াই
- শুভেন্দুর বিস্ফোরক দাবি, উঠল ‘বৃহত্তর বাংলাদেশ’ প্রসঙ্গ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১১ লাখ ৬৫ হাজার ৬৬৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- ক্যাশ ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- দুই কোম্পানির আইপিও অর্থ ব্যবহারের হালনাগাদ অডিট রিপোর্ট জমা
- জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
- মির্জা ফখরুলের শূন্য আসনে নির্বাচনের তারিখ জানাল বিএনপি
- ‘অনেক ক্লাস করতাম শুধু উপস্থিতির ৫ নম্বরের জন্য’
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- জেলেই মোবাইল ব্যবহার করছিলেন সাবেক এমপি, ফোনে মিলল পর্ন ভিডিও
- এবার ভারত থেকে ৫০০ টন ইলিশ বাংলাদেশে!
- ফারাক্কার নিচে বাংলাদেশের ‘পানির চাল’!
- প্রধানমন্ত্রীর ভারত না যাওয়ার ঘোষণায় বিদ্যুৎ নিয়ে তালবাহানা
- নবম পে স্কেলে স্বস্তি, তবে সামনে যে বড় চ্যালেঞ্জ
- সৌদি আরবে বিদেশি বিনিয়োগকারীরা যে ৭টি ভুল করে
- দুবাই নাকি সৌদি আরব: ব্যবসায়িক বিনিয়োগের জন্য কোন দেশ এগিয়ে?
- ১৩ সিটে একক লড়াইয়ের ছক জামায়াতের, থাকছেন যেসব হেভিওয়েট
- আজ ১৩ সেপ্টেম্বর নামাজের সময়সূচি: ঢাকাসহ সারাদেশ
- বাংলাদেশি টাকায় সকল দেশের আজকের টাকার রেট ১৩ সেপ্টেম্বর ২০২৬
- বর্জ্য ব্যবস্থাপনায় বড় পদক্ষেপ, চুক্তিতে পৌরসভা-স্কয়ার-ব্র্যাক
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
- গ্রামীণফোনে ইউনিয়ন বিরোধ, টেলিনরের বিরুদ্ধে নরওয়ের তদন্ত










