×
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

দুবাই নাকি সৌদি আরব: ব্যবসায়িক বিনিয়োগের জন্য কোন দেশ এগিয়ে?

২০২৬ সেপ্টেম্বর ১৩ ০৬:১৩:৩৪
দুবাই নাকি সৌদি আরব: ব্যবসায়িক বিনিয়োগের জন্য কোন দেশ এগিয়ে?

নিজস্ব প্রতিবেদক : পর্যটন সংকটে দুবাই, বিপরীতে বিনিয়োগ-বান্ধব পরিবেশ গড়ে তুলছে সৌদি আরব — ভিশন ২০৩০-এর সুবাদে বাংলাদেশিদের সামনেও খুলছে নতুন সম্ভাবনার দুয়ার।

মধ্যপ্রাচ্যে ব্যবসা শুরু করতে ইচ্ছুক বিনিয়োগকারীদের কাছে দীর্ঘদিন ধরেই প্রথম পছন্দ ছিল দুবাই। তবে সাম্প্রতিক ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং বাজারের পরিপূর্ণতার কারণে সেই সমীকরণে পরিবর্তন আসতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে, এখন বিনিয়োগের ক্ষেত্রে দুবাইয়ের চেয়ে এগিয়ে যাচ্ছে সৌদি আরব।

দীর্ঘদিন ধরে ব্যবসা-বান্ধব পরিবেশের জন্য পরিচিত দুবাইয়ের বাজার বর্তমানে অনেকটাই স্যাচুরেটেড বা পূর্ণ হয়ে উঠেছে। নতুন উদ্যোক্তাদের জন্য এখানে প্রতিযোগিতা এখন আগের তুলনায় অনেক বেশি।

এর ওপর যোগ হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাব। মধ্যপ্রাচ্যের এই সংঘাতের ঢেউ আছড়ে পড়েছে দুবাইয়ের পর্যটন খাতেও। শহরটির হোটেলগুলোতে বুকিং কমে যাওয়া, পর্যটক আগমন হ্রাস এবং জনপ্রিয় শপিং মলগুলোতে বিক্রি কমে যাওয়ার মতো নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।

শুধু তাই নয়, হোটেল বুকিং বাতিলের হিড়িক, স্টক মার্কেটে ধস এবং সার্বিকভাবে ভিজিটরদের ব্যয় কমে যাওয়ার কারণে দুবাইয়ের অর্থনীতি এখন বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছে।

অন্যদিকে সম্পূর্ণ বিপরীত চিত্র সৌদি আরবে। দেশটি বর্তমানে অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে আছে। জেদ্দা টাওয়ার এবং রাইজ টাওয়ারের মতো একের পর এক মেগা প্রকল্প হাতে নিয়ে সৌদি সরকার আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নজর কাড়ছে।

দেশটির উচ্চাভিলাষী ভিশন ২০৩০ পরিকল্পনার আওতায় পর্যটন, আবাসন ও ব্যবসা খাতে সৃষ্টি হয়েছে বিপুল সম্ভাবনা। বিশেষ করে হজ ও ওমরাহকে কেন্দ্র করে ধর্মীয় পর্যটন থেকে বিশাল অঙ্কের রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রেও সৌদি আরব নিয়েছে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ:

- নতুন প্রপার্টি আইনের আওতায় এখন বিদেশিরা সহজেই সৌদি আরবে জমি-জায়গা কিনতে পারছেন

- আঞ্চলিক সদর দপ্তর (RHQ) স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য মিলছে ৩০ বছরের কর মওকুফ (ট্যাক্স হলিডে) সুবিধা

ধর্মীয় সংশ্লিষ্টতার কারণে বাংলাদেশিদের জন্য সৌদি আরবে ব্যবসার সুযোগ তুলনামূলক বেশি। দেশটিতে থাকা বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী এবং প্রতি বছর হজ-ওমরাহ পালনে আসা যাত্রীদের কারণে রেস্তোরাঁ ও প্রপার্টি খাতে লাভের সম্ভাবনা উজ্জ্বল।

এছাড়া সৌদি আরবের বাজার এখনো তুলনামূলকভাবে ফাঁকা, অর্থাৎ প্রতিযোগিতার মাত্রা কম — যা নতুন উদ্যোক্তাদের জন্য একটি বড় সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।

সার্বিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, রাজনৈতিক স্থিতিশীলতা, ধর্মীয় পর্যটনের বিশাল চাহিদা এবং সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত ভিশন ২০৩০-এর কারণে বর্তমানে বিনিয়োগের জন্য দুবাইয়ের চেয়ে সৌদি আরবই এগিয়ে রয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে