×
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১৮:১৫:৩৭
‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’

নিজস্ব প্রতিবেদক: ড. আসিফ নজরুলের পোষা ছাগল চুরির ঘটনায় মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, আসিফ নজরুলের পোষা দুটি ছাগলের দুটিই খাওয়া উচিত ছিল।এ ঘটনায় একটি ছাগল না খাওয়ায় সংশ্লিষ্টদের ধিক্কারও জানিয়েছেন তিনি।

পাটওয়ারী বলেন, ‘আসিফ নজরুলের ছাগল একটা খাওয়া হয়েছে, দুইটাই খাওয়া উচিত ছিল। একটা না খাওয়ায় আমি তাদের ধিক্কার জানাচ্ছি। তারা আরেকটি খায়নি কেন? আসিফ নজরুল খুব ভালো মানুষ না।’

রোববার এক বক্তব্যে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আসিফ নজরুল সরকারি বাসভবনে গরু, ছাগল ও মুরগি পালন শুরু করেছিলেন এবং সেখানে পুলিশের নিরাপত্তাও দেওয়া হয়েছিল।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আসিফ নজরুলের যারা এটা (ছাগল) খেয়েছে, আমি মনে করি তাদের আরেকটা খাওয়া উচিত ছিল। আমাকে ফ্রেমিং করা হচ্ছে, কিন্তু আমার দোষ নাই এটাতে। যারা খেয়েছে, তাদের বলেছি সামনে সুযোগ পেলে আরেকটা খেতে।’এর আগে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে নিজের মেয়ের পোষা ছাগল চুরির ঘটনা নিয়ে কথা বলেন আসিফ নজরুল।

তিনি ঘটনাটিকে তার জীবনের অন্যতম ‘হৃদয়বিদারক ঘটনা’ হিসেবে উল্লেখ করেন। জানান, হেয়ার রোডের সরকারি বাসভবনে একা থাকার কারণে সাড়ে ৯ বছরের ছোট মেয়ের সঙ্গী হিসেবে ছাগলটি কিনে দেওয়া হয়েছিল।

ছাগলটির সঙ্গে মেয়ের গভীর সম্পর্ক তৈরি হয়েছিল বলেও জানান তিনি। প্রতিদিন মেয়েটির স্কুলে যাওয়ার অপেক্ষায় থাকত ছাগলটি। স্কুল থেকে ফেরার পর তার সঙ্গে খেলাধুলা করত।এমনকি মেয়েটি ফোনের ওয়ালপেপারে মায়ের ছবির পরিবর্তে ছাগলটির গলা জড়িয়ে ধরে থাকা ছবি ব্যবহার করত বলে জানান আসিফ নজরুল।

ছাগলটি চুরি হওয়ার পর মেয়েটি প্রচণ্ড মানসিক আঘাতের মধ্যে পড়ে বলেও জানান তিনি। তার ভাষ্য, কাঁদতে কাঁদতে মেয়েটি বমি করে এবং টানা দেড় দিন কিছু না খেয়ে অসুস্থ হয়ে পড়ে।

আসিফ নজরুল বলেন, ঘটনাটিকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে প্রচার করা হলেও মূলত মজা করার জন্যই ছাগলটি নিয়ে যাওয়া হয়েছিল। তবে একটি শিশুর পোষা প্রাণী চুরি করে খেয়ে ফেলার ঘটনাকে তিনি অত্যন্ত নির্মম ও অমানবিক বলে উল্লেখ করেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে