×
ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সৌদি-আমিরাতসহ ৪১ দেশে প্রবাসীদের জন্য সুখবর

২০২৬ সেপ্টেম্বর ১১ ১৩:১১:২৬
সৌদি-আমিরাতসহ ৪১ দেশে প্রবাসীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক : প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট সেবা আরও সহজ করতে উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ১৭টি দেশের ২৭টি বাংলাদেশ মিশনে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালু রয়েছে। পর্যায়ক্রমে মোট ৪১টি দেশে এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, ই-পাসপোর্ট চালু থাকা মিশনগুলোতে প্রবাসীরা অনলাইনে আবেদন, সুবিধাজনক সময়ে বায়োমেট্রিক তথ্য প্রদান এবং আবেদনের অগ্রগতি জানার সুযোগ পাচ্ছেন।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি-সংক্রান্ত সমস্যা সমাধানে বিশেষ পরিকল্পনাও নেওয়া হয়েছে। দ্রুত সেবা দিতে এসব দেশে দক্ষ কারিগরি দল পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া অনলাইন সত্যায়ন, ‘ই-অ্যাপোস্টিল’ এবং অনলাইন অভিযোগ ব্যবস্থার মাধ্যমে প্রবাসীদের ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে পাসপোর্ট, ভিসা ও জন্ম-মৃত্যু নিবন্ধনের তথ্য যাচাই আরও সহজ করতে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনাও রয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে