×
ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনা ও রুপার বাজারদর একনজরে 

২০২৬ সেপ্টেম্বর ১১ ০৯:৩৮:৫৬
২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনা ও রুপার বাজারদর একনজরে 

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে সোনার দাম নতুন করে সমন্বয়ের পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) নির্ধারিত দরেই বিক্রি হচ্ছে সোনা। সর্বশেষ গত বুধবার সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়।বাজুস নির্ধারিত দর অনুযায়ী, শুক্রবার দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনা বিক্রি হচ্ছে—

২২ ক্যারেট: ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও নির্ধারিত রয়েছে। প্রতি ভরি রুপার গহনার দাম—

২২ ক্যারেট: ৫ হাজার ১৩২ টাকা

২১ ক্যারেট: ৪ হাজার ৯৫৭ টাকা

১৮ ক্যারেট: ৪ হাজার ২৫৭ টাকা

সনাতন পদ্ধতি: ৩ হাজার ২০৮ টাকা

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সোনার দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে।

তবে গহনার নকশা, কারুকাজ ও মানভেদে মজুরির পরিমাণে পার্থক্য হতে পারে। ফলে দোকান থেকে গহনা কেনার সময় নির্ধারিত সোনার দামের পাশাপাশি ভ্যাট ও প্রযোজ্য মজুরিও দিতে হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে