×
ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ভোট দিতেই হবে, না হলে ‘জাহান্নাম’: ট্রাম্প

২০২৬ সেপ্টেম্বর ১১ ১২:৩৫:০৫
ভোট দিতেই হবে, না হলে ‘জাহান্নাম’: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে সমর্থকদের অবশ্যই ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের ডালাসে রিপাবলিকান মধ্যবর্তী সম্মেলনে সমর্থকদের ভোট দেওয়ার শপথ করানোর পর তিনি রসিকতার ছলে বলেন, ভোট না দিলে তারা ‘জাহান্নামে যাবেন’।

৩ নভেম্বরের নির্বাচনে নিজে, পরিবার ও বন্ধুদের ভোট দেওয়ার অঙ্গীকার করান ট্রাম্প। একই সঙ্গে তিনি রিপাবলিকানদের সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার আহ্বান জানান।

ভাষণে ট্রাম্প নিজের সরকারের বিভিন্ন অর্জনের দাবি তুলে শেয়ারবাজারের উত্থান, ওষুধের দাম কমানো, সামরিক ব্যয় বৃদ্ধি এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের কথা বলেন। ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে দেশের সম্পদ বাজেয়াপ্ত ও অপরাধীদের মুক্তি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে বলেও সতর্ক করেন তিনি।

এর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সমর্থকদের ভোট দেওয়ার আহ্বান জানান। তাঁর এই ভূমিকা ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তাঁকে আরও সামনে আনার প্রচেষ্টার অংশ হিসেবেও দেখা হচ্ছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে