×
ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইলের চুক্তি

২০২৬ সেপ্টেম্বর ১১ ১০:০৩:৫৪
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইলের চুক্তি

নিজস্ব প্রতিবেদক : দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে স্বল্পসুদে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়েছে।

৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল থেকে সহজ শর্তে ঋণ বিতরণের জন্য গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং মার্কেন্টাইল ব্যাংকের এসএমই ফাইনান্সিং বিভাগের প্রধান মোহাম্মদ নিজামুল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন সরবরাহ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে।

তহবিলটির আওতায় সচল ও যোগ্য সিএমএসএমই প্রতিষ্ঠানগুলো ৯ শতাংশ সুদে অর্থায়ন পাওয়ার সুযোগ পাবে।এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের চলতি মূলধনের চাহিদা পূরণ, ব্যবসা সম্প্রসারণ এবং উৎপাদন কার্যক্রম সচল রাখতে সহায়তা করার লক্ষ্য রয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে